সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৯:৫৭:৪৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আসামি গ্রেপ্তারে অনুমতির প্রয়োজন নেই: হাইকোর্টের আদেশ

বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আসামি গ্রেপ্তারে অনুমতির প্রয়োজন নেই: হাইকোর্টের আদেশ

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-

 

বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় দায়ের করা মামলায় আসামিদের গ্রেপ্তারে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)-এর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতির প্রয়োজন নেই। এ বিষয়ে জারি করা ডিএমপির অফিস আদেশ তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।
 

বুধবার (২৩ এপ্রিল) বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজী সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
 

একইসঙ্গে, আসামি গ্রেপ্তারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে—এ মর্মে ডিএমপি কমিশনারের স্বাক্ষরিত অফিস আদেশ কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।
 

আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। তিনি সাংবাদিকদের জানান, “দেশ ও জাতির স্বার্থে এই মামলায় আমি নিঃস্বার্থভাবে লড়েছি।”
 

উল্লেখ্য, এর আগে গত ১০ এপ্রিল ডিএমপি একটি অফিস আদেশ জারি করে জানায়, বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় দায়ের করা মামলায় কোনো আসামিকে গ্রেপ্তার করার আগে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে।