সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১০:০১:১৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

মেঘনা আলমের আটকাদেশ কেন অবৈধ নয়, জানতে চেয়ে হাইকোর্টের রুল

মেঘনা আলমের আটকাদেশ কেন অবৈধ নয়, জানতে চেয়ে হাইকোর্টের রুল

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-

 

বিশেষ ক্ষমতা আইনে অভিনেত্রী ও মিস আর্থ বাংলাদেশ-২০২০ বিজয়ী মেঘনা আলমের ৩০ দিনের আটকাদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না—এ মর্মে রুল জারি করেছেন হাইকোর্ট।
 

রবিবার (১৩ এপ্রিল) বিচারপতি রাজিক আল জলিলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। রিটের পক্ষে আদালতে শুনানি করেন ব্যারিস্টার সারা হোসেন ও আইনজীবী জাহেদ ইকবাল।
 

এর আগে, গত ১০ এপ্রিল ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত বিশেষ ক্ষমতা আইনের ৩(১) ধারায় মেঘনা আলমকে ৩০ দিনের জন্য কারাগারে পাঠানোর আদেশ দেন। আদেশে বলা হয়, ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২(এফ) ধারায় জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলার স্বার্থে তাকে আটক করা হয়েছে। পরবর্তীতে মেঘনাকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়।
 

মেঘনা আলম ২০২০ সালের ৫ অক্টোবর ‘মিস আর্থ বাংলাদেশ’ প্রতিযোগিতায় বিজয়ী হন। তিনি ‘মিস বাংলাদেশ ফাউন্ডেশন’ নামে একটি অলাভজনক প্রতিষ্ঠানের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন।
 

গত ৯ এপ্রিল রাতে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ তাকে রাজধানীর বসুন্ধরার বাসা থেকে আটক করে। তাকে রাত সাড়ে ১০টার দিকে আদালতে হাজির করা হয়।
 

আটকের আগে ফেসবুক লাইভে এসে মেঘনা অভিযোগ করেন, পুলিশ পরিচয়ধারীরা তার বাসার দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। প্রায় ১২ মিনিটের ওই লাইভটি পরবর্তীতে মুছে যায়।