সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১০:০০:১৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

আপিল বিভাগে নতুন দুই বিচারপতির নিয়োগ

আপিল বিভাগে নতুন দুই বিচারপতির নিয়োগ

ঢাকা প্রেস নিউজ

 

হাইকোর্ট বিভাগের দুই বিচারপতিকে আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তারা হলেন—বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি ফারাহ মাহবুব। সংবিধানের ৯৫ (১) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের এই নিয়োগ প্রদান করেছেন।
 

সোমবার আইন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগের ঘোষণা দেয়, যেখানে উল্লেখ করা হয় যে এই নিয়োগ শপথ গ্রহণের দিন থেকে কার্যকর হবে।
 

এদিকে, সুপ্রিম কোর্টের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, মঙ্গলবার সকাল ১০:৩০ মিনিটে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ নবনিযুক্ত দুই বিচারপতির শপথ গ্রহণ করাবেন।
 

বর্তমানে আপিল বিভাগে পাঁচজন বিচারপতি কর্মরত রয়েছেন। নতুন দুই বিচারপতি যোগ দেওয়ার পর এই সংখ্যা বেড়ে দাঁড়াবে সাতজনে। এর মধ্যে বিচারপতি ফারাহ মাহবুব আপিল বিভাগের ইতিহাসে পঞ্চম নারী বিচারক হিসেবে নিয়োগ পেয়েছেন।