সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৯:৫৮:১২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

জি কে শামীম ও তার মায়ের রায় ২৭ মার্চ

জি কে শামীম ও তার মায়ের রায় ২৭ মার্চ

ঢাকা প্রেস নিউজ

 

অবৈধ ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় আলোচিত ঠিকাদার গোলাম কিবরিয়া শামীম (জি কে শামীম) ও তার মা আয়েশা আক্তারের রায় ঘোষণা আগামী ২৭ মার্চ নির্ধারণ করেছে আদালত। রোববার ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বেঞ্চ সহকারী বেলাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
 

তিনি জানান, ২০ মার্চ সংশ্লিষ্ট আদালতের বিচারক মো. রবিউল আলম মামলার রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য ২৭ মার্চ তারিখ নির্ধারণ করেছেন।
 

এর আগে ১৮ মার্চ, জি কে শামীম নিজের ও মায়ের পক্ষে আদালতে সাফাই সাক্ষ্য শেষ করেন। এরপর আদালত মামলার যুক্তিতর্ক উপস্থাপনের জন্য ২০ মার্চ দিন ধার্য করেন।
 

২০২৩ সালের ৫ মার্চ, আত্মপক্ষ শুনানিতে আসামিরা নিজেদের নির্দোষ দাবি করে ন্যায়বিচার প্রার্থনা করেন। আদালত তাদের দোষী না নির্দোষ তা জানতে চাইলে তারা নিজেদের নির্দোষ দাবি করেন এবং সাফাই সাক্ষ্য দেওয়ার সিদ্ধান্ত জানান। আদালত পরবর্তী সাফাই সাক্ষ্যের জন্য ১০ মার্চ তারিখ নির্ধারণ করেন।
 

২০১৯ সালের ২১ অক্টোবর, দুদকের উপ-পরিচালক মো. সালাহউদ্দিন জি কে শামীম ও তার মা আয়েশা আক্তারের বিরুদ্ধে ২৯৭ কোটি ৮ লাখ ৯৯ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করেন। ২০২১ সালের ১৭ জানুয়ারি, মামলার তদন্ত কর্মকর্তা মো. সালাহউদ্দিন অভিযোগপত্র আদালতে জমা দেন এবং ২০২২ সালের ১৮ অক্টোবর তাদের বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর নির্দেশ দেন।