বাংলাদেশ — পাতা ৫১১
গুচ্ছের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় উপস্থিতি ৯৫ শতাংশ
গুচ্ছভুক্ত ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘সি’ (ব্যবসায় শিক্ষা) ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। আবেদনকারীদের মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছে ৯৫.৭৬ শতাংশ শিক্ষার্থী। গতকাল শনিবার বিষয়টি জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. ইমদাদুল হক। উপাচার্য বলেন, সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কোনো অপ্রীতিকর ঘটনার অভি...
কক্সবাজারে বিএনপির ১২ নেতা আজীবন বহিষ্কার
কক্সবাজার পৌরসভার নির্বাচনে ভোটের মাঠে থাকা বিএনপির ১২ নেতাকে আজীবনের জন্য প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে। জামায়াতের দুই নেতা নির্বাচন করলেও তাদের বিষয়ে এখনো দলীয় সিদ্ধান্ত জানানো হয়নি। বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বারক্ষিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এমন তথ্য নিশ্চিত হওয়া গেছে। আজীবনের জন্য বহিষ্কার হওয়া নেতা...
সরকারি সোয়া কোটি টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার ৬
রাজধানীর কাফরুল, মিরপুর ও গাজীপুর সদর এলাকা থেকে ছয়জনকে গ্রেপ্তার করেছে র্যাব। তাঁদের বিরুদ্ধে সরকারি প্রায় সোয়া কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ রয়েছে।র্যাব বলছে, ছয়জনের চক্রটি বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সেবা প্রদানকারী প্রতিষ্ঠান সিএনএস লিমিটেড বাংলাদেশের পেমেন্ট গেটওয়ের দুর্বলতা জেনে হ্যাকিং সফটওয়্যার তৈরি করেন। তাঁরা নকল কোড ব্যব...
মুখস্থ বিদ্যা দিয়ে আগামীর চ্যালেঞ্জ মোকাবেলা করা সম্ভব নয় : শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, মুখস্থ বিদ্যা দিয়ে আগামীর চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব নয়। যে ভবিষ্যতের জন্য আমরা আমাদের শিক্ষার্থীদের তৈরি করছি সেই ভবিষ্যতে মূল দক্ষতাই হবে শিখতে পারার দক্ষতা। সেখানে একজন শিক্ষার্থীর যোগাযোগের দক্ষতা, সূক্ষ্ম চিন্তার দক্ষতা, সমস্যা সমাধানের দক্ষতা, অনেকের সঙ্গে কাজ করার দক্ষতা থাকতে হবে। আর যে শিক্ষার্থী যত বেশ...
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি পদক প্রাপ্তির পঞ্চাশতম বছর কাল
আগামীকাল ২৩ মে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি পদক প্রাপ্তির পঞ্চাশতম বছর । ১৯৭৩ সালের এই দিনে বঙ্গবন্ধুর হাতে আনুষ্ঠানিকভাবে এই পদক তুলে দেয়া হয়। একাত্তর সালে এই অবিসংবাদিত নেতার নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়। এর মাত্র দুবছর পরে বিশ্বশান্তি পরিষদ আনুষ্ঠানিক ভাবে বঙ্গবন্ধুকে ‘জুলিও কুরি’ পদকে আর্ন্তজাতিক স্বীকৃতি প্রদান করে।...
আশ্রয়ণ প্রকল্পের ৪০ ঘরের বিদ্যুতের তার গায়েব
হাটহাজারীর পৌরসভার আলমপুর পাহাড়ি এলাকায় আশ্রয়ণ প্রকল্পের নবনির্মিত ৪০টি ঘরের বিদ্যুতের খুঁটি থেকে সার্ভিস তার চুরির অভিযোগ উঠেছে। সরকারের ভূমিহীনদের জন্য নির্মাণ করা ঘরের বিদ্যুতের তার চুরি হওয়ায় স্থানীয়দের মাঝে চলছে আলোচনা-সমালোচনা। ঘূর্ণিঝড় মোখার আক্রমণের রাতে তার চুরি হলেও গত এক সপ্তাহেও এর কোনো সুরাহা করতে পারেনি কর্তৃপক্ষ। বিদ্যুৎ সংযোগ ছাড়াই...
জলাভূমি দখল করে গড়া একটা স্থাপনাও থাকবে না: ঢাকা জেলা প্রশাসক
ঢাকা জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বলেছেন, ঢাকায় জলাভূমি দখল করে গড়ে ওঠা একটা স্থাপনাও থাকবে না। আজ সোমবার ‘ভূমিসেবা সপ্তাহ-২০২৩’ উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন ঢাকা জেলা প্রশাসক। ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে এই অনুষ্ঠান হয়। মমিনুর রহমান বলেন, অবৈধভাবে দখলে রাখা ভূমি উদ্ধারে ঢাকা জেলা প্রশাসন কাজ করছে। পর্যায়ক্রমে প্রতিটি সম্পত্তি চিহ্নিত করা হ...
মদনে কালবৈশাখীতে লণ্ডভণ্ড দুই শতাধিক ঘর!
নেত্রকোনার মদনে কালবৈশাখীতে দুই শতাধিক ঘরবাড়ি লণ্ডভণ্ড হয়ে গেছে। এর সঙ্গে শিলাবৃষ্টিতে আম, কাঁঠাল, লিচু, শাকসবজি, পাটের ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ের পর থেকে সরজমিন পরিদর্শন করে প্রশাসনের লোকজন ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করছেন। আজ সোমবার দুপুর পর্যন্ত ২২৯টি পরিবারের ঘর কালবৈশাখীতে ভেঙে যাওয়ার তথ্য সংগ্রহ করেছে উপজেলা প্রশাসন। এর আগে রবিবার (২১ মে) বিকেল আনুম...
কর্মক্ষম জনসংখ্যা ও বাংলাদেশ
জাতিসংঘের বৈশ্বিক জনসংখ্যা পরিস্থিতিবিষয়ক তথ্যমতে, বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ হিসেবে চলতি বছরের মধ্যবর্তী সময়ে চীনকে টপকাতে যাচ্ছে ভারত। দেশটির মোট জনসংখ্যার অর্ধেকের বেশির বয়স ৩০ বছরের কম। অর্থাৎ কর্মক্ষম তরুণদের সংখ্যা বেশি। ২০২৫ সাল নাগাদ দেশটির জনসংখ্যায় কর্মক্ষম বয়সী মানুষের অনুপাত হবে সর্বোচ্চ। অর্থনৈতিক প্রবৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিক...
ঢাকায় ২৭ মিলিমিটার বৃষ্টি, সামান্য কমল তাপমাত্রা
কয়েক দিনের তীব্র গরমের পর বৃষ্টির দেখা পেল রাজধানীবাসী। গতকাল রোববার রাতে বৃষ্টি হয় রাজধানীতে। শুধু রাজধানী নয়, গতকাল দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হয়েছে। আর এই বৃষ্টির ফলে আজ সোমবার রাজধানীর তাপমাত্রা কমেছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, আজও রাজধানীতে বৃষ্টির কিছুটা সম্ভাবনা আছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, গতকাল রাতে রাজধানীতে ২৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আর এতে...
কৃত্রিম বুদ্ধিমত্তার অসাধারণ বিপ্লব, আমরা কী করব
যদি আপনাকে আমি বলি, বাজারে এমন একটি জিনিস এসেছে, যা আপনার সবকিছু করে দেবে। সবকিছু মানে? আপনার কলেজের হোমওয়ার্ক বাকি আছে, সেটা করে দেবে। আপনি রচনা লিখতে পারছেন না, রচনা লিখে দেবে। আপনি কোডিং পারেন না, কোডিং লিখে দেবে। আপনি কোডিং শিখতে চান, কোডিং শেখাবে। আপনি পাইথন জানেন না, আপনাকে পাইথন শেখাবে। আপনি আর্টিকেল লিখতে চান, আপনার আর্টিকেল লিখে দেবে। আপনি...
কাল থেকে বাড়তে পারে বৃষ্টি
দেশের অন্তত চার জেলায় গতকাল রোববার বয়ে গেছে মৃদু তাপপ্রবাহ। আজ সোমবার আরও বেশি এলাকায় তাপপ্রবাহ হতে পারে। তিন দিন ধরে বৃষ্টি এসেছে কমে। তবে গতকালের চেয়ে বৃষ্টি কিছুটা বাড়তে পারে আজ। আবহাওয়া অধিদপ্তর সূত্রে এমন তথ্য জানা গেছে। একদিকে তাপপ্রবাহ আবার অন্যদিকে বৃষ্টি। আবহাওয়াবিদেরা বলছেন, প্রাক্–মৌসুমি আবহাওয়ার এ এক বৈশিষ্ট্য। এর প্রভাব আরও দু-এক দিন...
দুই এসএসসি পরীক্ষার্থী নিহত ট্রাকের চাপায়
সাতক্ষীরার তালা উপজেলার সীমান্তবর্তী বিনেরপোতা এলাকায় ট্রাকের চাপায় দুই এস এস সি পরীক্ষার্থী নিহত হয়েছে। নিহতরা হলো, উপজেলার পাটকেলঘাটা থানার সরুলিয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে আকাশ (১৬) ও একই গ্রামের নিমাই মন্ডলের ছেলে অঙ্কুশ মন্ডল(১৭)। গতকাল রবিবার (২১ মে) রাত ৯ টার দিকে তালা উপজেলার সিমান্তবর্তী সাতক্ষীরা- খুলনা মহাসড়কের বিনেরপোতা ব্রিজের উপর...
বড় তিন সমস্যায় সাত কলেজ
পরীক্ষার ব্যবস্থাপনায় আগের চেয়ে উন্নতি হলেও গুণগত মানে ঘাটতি। শিক্ষকসংকটে ক্লাস নিতে হিমশিম অবস্থা। শ্রেণিকক্ষ ও গবেষণাগারের সংকট। ২০১৭ সালে সাত কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত হয়। সাত কলেজে শিক্ষার্থী দেড় লাখের বেশি। মোট শিক্ষক ১ হাজার ২২৭ জন। স্নাতক-স্নাতকোত্তর পড়ানো হয় ২৫টি বিষয়ে। রাজধানীর সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের হিসাববিজ্ঞান বিভাগের...
কারিগরি বোর্ডের অধীনে স্বল্পমেয়াদি কোর্স বহালের দাবিতে মানববন্ধন
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত তিন থেকে ছয় মাস মেয়াদি (৩৬০ ঘণ্টা) স্বল্পমেয়াদি কোর্স কোর্সগুলো সংশ্লিষ্ট বোর্ডের অধীনে রাখার দাবি জানিয়েছে শর্ট কোর্স ঐক্য পরিষদ। সংশ্লিষ্টরা জানান, স্বল্পমেয়াদি কোর্স কার্যক্রম স্থগিত করা হলে কারিগরি শিক্ষায় শিক্ষার্থীর হার কমে যাবে। এতে প্রধানমন্ত্রী ঘোষিত ধারাবাহিক এনরোলমেন্ট (শিক্ষার্থী ভর্তি) লক্ষ্য...
দিনে প্রায় ৬ কোটি ডলার আসছে রেমিট্যান্স
চলতি মে মাসের ১৯ দিনে দেশে প্রবাস আয় (রেমিট্যান্স) এসেছে ১১২ কোটি ৯২ লাখ ৪০ হাজার ডলার, বাংলাদেশি মুদ্রায় (প্রতি এক ডলার ১০৮ টাকা দরে) যার পরিমাণ ১২ হাজার ১৯৬ কোটি টাকা। সে হিসাবে প্রতিদিন গড়ে আসছে পাঁচ কোটি ৯৪ লাখ ৩৩ হাজার ডলার বা ৬৪২ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। চলতি (২০২২-২০২৩) অর্থবছরের প্রথম মাস জুলাই...
হজ ফ্লাইট : প্রথম দিনেই ১৪০ আসন খালি গেল বিমানের
হজ ফ্লাইট শুরুর দিনেই ১৪০ আসন খালি রেখে উড়ল বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজ। উচ্চমূল্যের টিকিট, আসনসংকটের মধ্যেই গতকাল রবিবার বিজি৩৩১ ফ্লাইটে এই ঘটনা ঘটেছে। অপেক্ষায় থাকার পর শেষ পর্যন্ত জানা গেল, ১৪০ হজযাত্রীর কারোরই ভিসা হয়নি। এমনকি টিকিট বাতিল করেনি অভিযুক্ত ট্রাভেল এজেন্ট জান্নাত ট্রাভেলস। এ ঘটনায় ৪১৭ আসনের বোয়িং ৭৭৭-৩০০ইআর উড়োজাহাজটি মাত্র...
ডিজিটাল নিরাপত্তা আইনে কিছু সংশোধনী আনা হবে : আইনমন্ত্রী
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, ডিজিটাল নিরাপত্তা আইনে (ডিএসএ) কিছু সংশোধনী আনা হবে। মত প্রকাশের স্বাধীনতা বা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার জন্য ডিজিটাল নিরাপত্তা আইন (ডিএসএ) প্রণয়ন করা হয়নি বা এটি করার জন্য ডিএসএ ব্যবহার করা হচ্ছে না পুনরুল্লেখ করে তিনি বলেন, এই আইনের অপব্যবহার রোধে বেশকিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। কারণ, এবিষয়ে একটি টেক...






























