মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬ এ ০৯:১৪:৫৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে আওয়ামী লীগ, জুলাই চেতনা নিয়ে আরেক দল ব্যবসা করছে: ধর্মমন্ত্রী •       • জন্মদিনে মৌসুমীকে ‘বাংলা চলচ্চিত্রের শেষ মেগাস্টার’ বললেন ওমর সানী •       • জন্মদিনে মৌসুমীর আক্ষেপ, ‘জীবনে অনেক কিছুই করার ছিল, পূরণ হয়নি সব স্বপ্ন’ •       • উৎপাদন ব্যাহত করতে উসকানি দিচ্ছে কিছু মহল, কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী •       • রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •

আন্তকলেজ ক্রিকেটে চ্যাম্পিয়ন ঢাকা কমার্স কলেজ

আন্তকলেজ ক্রিকেটে চ্যাম্পিয়ন ঢাকা কমার্স কলেজ

গত রোববার এআইইউবি স্পোর্টস মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় একেএম রহমত উল্লাহ কলেজের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ঢাকা কমার্স কলেজ। এই চ্যাম্পিয়নশিপে তৃতীয় স্থান অধিকার করেছে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ।

এইইউবি আয়োজিত এবারের আন্তকলেজ ক্রিকেট চ্যাম্পিয়নশিপে ফেয়ার প্লে ট্রফি অর্জন করেছে বাংলাদেশ নৌবাহিনী কলেজ ঢাকা। স্টামফোর্ড কলেজের ইয়াসিন ম্যান অব দ্য টুর্নামেন্টের ট্রফি জিতেছেন। ঢাকা কমার্স কলেজের সাব্বির ম্যান অব দ্য ফাইনালের ট্রফি পেয়েছেন।


পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এআইইউবির উপ-উপাচার্য অধ্যাপক আব্দুর রহমান বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় এআইইউবির রেজিস্ট্রার গ্রুপ ক্যাপ্টেন (অব.) মোহাম্মদ জাহিদুল ইসলাম খান, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও অফিস অব স্টুডেন্ট অ্যাফেয়ার্সের পরিচালক মনজুর এইচ খান প্রমুখ উপস্থিত ছিলেন।

এবারের আন্তকলেজ ক্রিকেট চ্যাম্পিয়নশিপে ঢাকা মহানগরীর ৩৬টি কলেজ অংশগ্রহণ করেছিল।