মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬ এ ০৯:১৪:৫৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে আওয়ামী লীগ, জুলাই চেতনা নিয়ে আরেক দল ব্যবসা করছে: ধর্মমন্ত্রী •       • জন্মদিনে মৌসুমীকে ‘বাংলা চলচ্চিত্রের শেষ মেগাস্টার’ বললেন ওমর সানী •       • জন্মদিনে মৌসুমীর আক্ষেপ, ‘জীবনে অনেক কিছুই করার ছিল, পূরণ হয়নি সব স্বপ্ন’ •       • উৎপাদন ব্যাহত করতে উসকানি দিচ্ছে কিছু মহল, কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী •       • রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •

গুচ্ছ ‘বি’ ইউনিটের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

গুচ্ছ ‘বি’ ইউনিটের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

গুচ্ছভুক্ত ২২টি সাধারণ ও বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মানবিক অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। 

প্রকাশিত ফলাফলে সর্বোচ্চ ৯৩.২৫ সমান নম্বর পেয়ে প্রথম হয়েছেন সিসরাত জাহান নামে এক শিক্ষার্থী। তিনি কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়ে পাস করেছেন। 

মঙ্গলবার (২৩ মে) রাতে গুচ্ছের ওয়েবসাইটে এই ফলাফল প্রকাশ করা হয়েছে।


এবার গুচ্ছ বি ইউনিট (মানবিকে) মোট আবেদন করেছেন ৯৬ হাজার ৪৩৪ জন। তার মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেছিল ৯৪ হাজার ৬৪১ জন, অনুপস্থিত ছিল ১৭৯৩ জন। এই ইউনিটে পাসের হার ৫৬.৩২ শতাংশ এবং অকৃতকার্য হয়েছে ৪৩.৬৮ শতাংশ।

বি (মানবিক) ইউনিটে ৯০ এর ওপরে নম্বর পেয়েছে ২ জন, ৮০ নম্বরের ওপরে পেয়েছে ১০৩ জন, ৭৫ নম্বরের ওপরে পেয়েছে ৩৪৫ জন, ৭০ নম্বরের ওপরে পেয়েছে ৯৯১ জন, ৬৫ নম্বরের ওপরে পেয়েছে ২৩৩৩ জন, ৬০ নম্বরের ওপরে পেয়েছে ৪৮৪১ জন, ৫৫ নম্বরের ওপরে পেয়েছে ৮৯৮৫ জন, ৫০ নম্বরের ওপরে পেয়েছে ১৪৯৭০ জন, ৪৫ নম্বরের ওপরে পেয়েছে ২২৫৮৩ জন, ৪০ নম্বরের ওপরে পেয়েছে ৩১৭৩৬ জন, ৩৫ নম্বরের ওপরে পেয়েছে ৪২০৪৫ জন এবং পাস মার্ক ৩০ এর ওপরে পেয়েছে ৫৩২৯৬ জন।

এছাড়া এবারের বি ইউনিটের ৭ জন শিক্ষার্থীর পরীক্ষার খাতা বাতিল করা হয়েছে। 

গুচ্ছের ফলাফল gstadmission.ac.bd ওয়েবসাইটে দেখা যাবে।