মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬ এ ০৯:১৪:৩৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে আওয়ামী লীগ, জুলাই চেতনা নিয়ে আরেক দল ব্যবসা করছে: ধর্মমন্ত্রী •       • জন্মদিনে মৌসুমীকে ‘বাংলা চলচ্চিত্রের শেষ মেগাস্টার’ বললেন ওমর সানী •       • জন্মদিনে মৌসুমীর আক্ষেপ, ‘জীবনে অনেক কিছুই করার ছিল, পূরণ হয়নি সব স্বপ্ন’ •       • উৎপাদন ব্যাহত করতে উসকানি দিচ্ছে কিছু মহল, কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী •       • রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •

দুই এসএসসি পরীক্ষার্থী নিহত ট্রাকের চাপায়

দুই এসএসসি পরীক্ষার্থী নিহত ট্রাকের চাপায়

সাতক্ষীরার তালা উপজেলার সীমান্তবর্তী বিনেরপোতা এলাকায় ট্রাকের চাপায় দুই এস এস সি পরীক্ষার্থী নিহত হয়েছে। নিহতরা হলো, উপজেলার পাটকেলঘাটা থানার সরুলিয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে আকাশ (১৬) ও একই গ্রামের নিমাই মন্ডলের ছেলে অঙ্কুশ মন্ডল(১৭)।

গতকাল রবিবার (২১ মে) রাত ৯ টার দিকে তালা উপজেলার সিমান্তবর্তী সাতক্ষীরা- খুলনা মহাসড়কের বিনেরপোতা ব্রিজের উপর এই ঘটনা ঘটে।

পুলিশ জানায়, আকাশ ও অঙ্কুশ মন্ডল একটি মোটরসাইকেলে সাতক্ষীরা থেকে পাটকেলঘাটার সুরুলিয়া গ্রামের নিজ বাড়িতে ফিরছিল।


পথিমধ্যে রাত ৯টার দিকে তালা উপজেলার সিমান্তবর্তী সাতক্ষীরা -খুলনা মহাসড়কের বিনেরপোতা ব্রিজের উপর পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। 

এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আকাশ ও অঙ্কুশ ঘটনাস্থলাই নিহত হয়। খবর পেয়ে সাতক্ষীরা থেকে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থাল পৌঁছিয়ে দুইজনের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ ফকরুল আলম ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত দুইজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।