বাংলাদেশ — পাতা ১৮৮
সেনা অভিযানে কুড়িগ্রামে গাঁজা-ইয়াবা উদ্ধার
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:- কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলায় অভিযান চালিয়ে গাঁজা ও ইয়াবা উদ্ধার করেছে সেনাবাহিনী। এসময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়েছে মাদককারবারি। রোববার (২৭ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের ভিতর বন্দ ডিগ্রি কলেজের সামনে থেকে ১০ কেজি গাঁজা ও ১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। কুড়িগ্রাম সেন...
স্ত্রীর সুস্থতা কামনায় দেশবাসীর দোয়া চাইলেন কর্নেল অলি
লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)-এর প্রেসিডেন্ট ও বীর মুক্তিযোদ্ধা ড. কর্নেল অলি আহমদ বীর বিক্রম, তাঁর স্ত্রী সাবেক এমপি মমতাজ অলির দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। শনিবার (২৬ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে কর্নেল অলির গণমাধ্যম উপদেষ্টা সালাহ উদ্দীন রাজ্জাক জানান, ড. অলি আহমদ পরিবারের সদস্যদের নিয়ে ১৯ জুলাই চট্টগ্রাম ও রাঙ...
বিএনপির কাউন্সিলকে কেন্দ্র করে সাতক্ষীরায় দুই পক্ষের সংঘর্ষে আহত ৬
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি:- সাতক্ষীরার শ্যামনগরে পৌর বিএনপির কাউন্সিল ঘিরে অভ্যন্তরীণ কোন্দলে দুই পক্ষের সংঘর্ষে ছয়জন আহত হয়েছেন। শুক্রবার (২৫ জুলাই) সন্ধ্যায় পৌরসভার বিভিন্ন ওয়ার্ড কমিটি গঠনের লক্ষ্যে আয়োজিত কাউন্সিলে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা হলেন—পৌর বিএনপির সাবেক আহ্বায়ক শেখ লিয়াকত আলী বাবু, দলের কর্মী আনোয়ার-উস সাহাদাৎ মিঠু, আশরাফ বা...
প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে ১৪ দলের শীর্ষস্থানীয় নেতারা
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে অংশ নিয়েছেন ১৪টি রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতারা। শনিবার (২৬ জুলাই) বিকেল ৫টায় রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক শুরু হয়। দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং আগামীর পথনকশা নিয়েই মূলত এই আলোচনা হয় বলে জানা গেছে। বৈঠকে অংশ নেওয়া নেতারা হলেন— জাতীয় গণফ্রন্টের আমিনুল হক টিপু...
ফেসবুকে প্রেম, বিয়ে—দেড় মাস পর জানলেন নববধূ আসলে পুরুষ!
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় ফেসবুকে প্রেম, তারপর বিয়ে—সবই যেন ছিল এক নাটকীয় প্রতারণার অংশ। দেড় মাস সংসার করার পর স্বামী মাহমুদুল হাসান শান্ত জানতে পারেন, তার ‘স্ত্রী’ সামিয়া আসলে একজন পুরুষ! ঘটনাটি জানাজানি হতেই শুক্রবার (২৫ জুলাই) সন্ধ্যায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা যায়, ‘সামিয়া’ নামে পরিচিত ওই ব্যক্তির প্রকৃত নাম মো...
নোয়াখালীর উপকূলীয় অঞ্চল প্লাবিত, নদীভাঙনে ঝুঁকিতে শতাধিক ঘরবাড়ি
নোয়াখালী প্রতিনিধি:- বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় মেঘনা নদীতে অস্বাভাবিক জোয়ারের সৃষ্টি হয়েছে। এর ফলে নিঝুমদ্বীপ, কোম্পানীগঞ্জের মুছাপুর ও চরএলাহী ইউনিয়নের কিছু অংশসহ একাধিক নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। কোথাও কোথাও নদীভাঙনের ঘটনাও ঘটেছে, ঝুঁকির মুখে পড়েছে শতাধিক বসতবাড়ি। শনিবার (২৬ জুলাই) বিকেল পর্যন্ত হাতিয়ার...
ভুল ট্রেনে উঠে দলবদ্ধ ধর্ষণের শিকার তরুণী, গ্রেপ্তার ৩ জন
টাঙ্গাইল প্রতিনিধি:- টাঙ্গাইলের ঘারিন্দা রেলস্টেশনের কাছে এক তরুণী (২২) সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজন সিএনজিচালিত অটোরিকশাচালককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৬ জুলাই) সকালে টাঙ্গাইল সদর উপজেলার ব্রাহ্মণকুশিয়া সুতারপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—দুলাল চন্দ্র (২৮), রুপু ম...
সীমান্তে ৬ কোটি টাকার সোনা ফেলে পালাল চোরাকারবারি
ঝিনাইদহ প্রতিনিধি:- ঝিনাইদহের মহেশপুর উপজেলার কুমিল্লাপাড়া সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ৬ কোটি টাকা মূল্যের ৩১টি সোনার বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে অভিযানের সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে সোনার বার ফেলে পালিয়ে যায় এক চোরাকারবারি। শনিবার (২৬ জুলাই) ভোরে কুমিল্লাপাড়া বিওপির একটি টহল দল সীমান্ত এলাকায় নিয়মিত টহল চালানোর সময়...
১৭ বছরের কিশোরের সঙ্গে উধাও ৪০ বছরের গৃহবধূ, ১৩ দিন পর উদ্ধার
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বাবরা গ্রামে চাঞ্চল্যকর এক ঘটনার অবসান ঘটেছে ১৩ দিন পর। ১২ জুলাই সকালে ৪০ বছর বয়সী গৃহবধূ তাসলিমা খাতুন প্রতিবেশী ১৭ বছর বয়সী কিশোর মেহেদী হাসানের সঙ্গে পালিয়ে যান। ঘটনার পর এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে আলোড়ন। স্থানীয় সূত্রে জানা গেছে, মেহেদী তাসলিমার নাতি-সমতুল্য, ছোটবেলা থেকেই তার নানাবাড়ি বাবরা গ্রামে বসবাস। তাসলিমার বাড়ি ছি...
বাংলাদেশ শিপিং করপোরেশনের জন্য আরও তিনটি জাহাজ ক্রয়ের উদ্যোগ: নৌপরিবহন উপদেষ্টা সাখাওয়াত
বাংলাদেশ শিপিং করপোরেশনের বহরে আরও তিনটি জাহাজ যুক্ত করা হচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। তিনি বলেন, “জাহাজ পরিবহন খাতে আয় বাড়াতে সরকার এই উদ্যোগ নিয়েছে।” শনিবার (২৬ জুলাই) দুপুরে চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত কেএসআরএম শিপ ব্রেকিং ইয়ার্ডের পুনঃপ্রক্রিয়াজাত কার্যক্রম পরিদর্শন শ...
বরগুনায় নদীর পানি বিপৎসীমার ওপরে, টানা বর্ষণে জনজীবন স্থবির
বরগুনা প্রতিনিধি:- বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে বরগুনায় জোয়ারের পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। শনিবার পায়রা, বিষখালী ও বলেশ্বর নদীর পানি বিপৎসীমার ৩৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। ফলে জেলার বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বসতবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান পানিতে তলিয়ে গেছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, ওইদিন জোয়ারের পানি ২ দশমিক ৩১ মিটার...
পাইকগাছায় নদী খনন ও ইজারা বাতিলের দাবিতে বিক্ষোভ
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:- খুলনার পাইকগাছায় মিনহাজ নদীর মুখে পলি পড়ে নদীটি ভরাট হয়ে যাওয়ায় পানি নিষ্কাশনে মারাত্মক প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। এর ফলে পাইকগাছা উপজেলার লস্কর, গড়ইখালী, চাঁদখালী এবং পার্শ্ববর্তী কয়রা উপজেলার আমাদী ইউনিয়নের হাজার হাজার বিঘা জমিতে আমন ধানের চাষ ব্যাহত হচ্ছে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, প্রায় ২৫১.২৫ একর আয়তনের মিনহাজ...
জাতিসংঘে বাংলাদেশের শান্তি প্রস্তাব গৃহীত
শান্তির সংস্কৃতিকে কেন্দ্র করে জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব গ্রহণ করা হয়েছে। প্রস্তাবটিতে আন্তঃআঞ্চলিকভাবে সদস্য রাষ্ট্রগুলোর ব্যাপক সমর্থনও পাওয়া গেছে। শুক্রবার (২৫ জুলাই) নিউইয়র্কে বাংলাদেশ স্থায়ী মিশন এক বিবৃতিতে এ তথ্য জানায়। বিবৃতিতে বলা হয়, মূলত ১৯৯৯ সালে বাংলাদেশের নেতৃত্বে প্রস্তাবিত এই উদ্যোগ বৈচিত্র্য, স...
জাতীয় নির্বাচন সামনে রেখে স্থানীয় পর্যবেক্ষক সংস্থার নিবন্ধনের আহ্বান
জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নতুন করে স্থানীয় পর্যবেক্ষক সংস্থা নিবন্ধনের জন্য গণবিজ্ঞপ্তি জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগ্রহী বেসরকারি সংস্থাগুলোকে ১০ আগস্টের মধ্যে নির্ধারিত ফরমে আবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার (২৬ জুলাই) নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ শাখা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়,...
নির্বাচনের আগে সব অবৈধ অস্ত্র উদ্ধার করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
জিহাদ হোসেন (নারায়ণগঞ্জ) বিশেষ প্রতিনিধি:- আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দেশজুড়ে অবৈধ অস্ত্র উদ্ধারে সক্রিয় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। গণঅভ্যুত্থানে লুট হওয়া অস্ত্রসহ যেসব অস্ত্র এখনো উদ্ধার হয়নি, সেগুলো দ্রুত সময়ের মধ্যে উদ্ধার করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ...
জোয়ারে প্লাবিত নিঝুমদ্বীপের নিম্নাঞ্চল-তলিয়ে গেছে ঘরবাড়ি, মাছের ঘের; হুমকিতে বন্যপ্রাণী
হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি:- বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় শুরু হয়েছে টানা বৃষ্টিপাত ও ঝোড়ো হাওয়া। এর প্রভাবে শুক্রবার (২৫ জুলাই) দুপুরে স্বাভাবিকের চেয়ে কয়েক ফুট উচ্চতার জোয়ারের পানি ঢুকে পড়ে হাতিয়ার বিভিন্ন ইউনিয়নের নিম্নাঞ্চলে। এতে নিঝুমদ্বীপের সোনাদিয়া ইউনিয়নের কয়েকটি ওয়ার্ড, সুখচর, নলচিরা ও চরকিং ইউনিয়ন...
আদর্শ শিক্ষক ফোরামের ৫দফা দাবি কিন্ডারগার্টেন কে সরকারি বৃত্তিতে সুযোগ দানে প্রধান দাবি : এস এম দিদার
হোসেন বাবলা (শিক্ষা বার্তা-চট্টগ্রাম):- চট্টগ্রাম মহানগর,জেলা - উপজেলা ও ইউপিতে প্রাথমিক এবং মাধ্যমিক পর্যায়ে শিক্ষা বিস্তারে কিন্ডারগার্টেন শিক্ষা প্রদ্ধতি ব্যাপক অবদান সহ দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে এই বে- সরকারি শিক্ষা প্রতিষ্ঠান সমূহ অধিকাংশ সহায়তা করে যাচ্ছে। সরকার প্রদত্ত প্রাথমিক ও গণশিক্ষা, ইবতেদায়ী, মাধ্যমিক পর্যায়ের বোর্ড বই গ...
তিন মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত ৭২, গণপিটুনিতে প্রাণ গেছে ১৯ জনের
চলতি বছরের এপ্রিল থেকে জুন—এই তিন মাসে দেশে রাজনৈতিক সহিংসতা, গণপিটুনি, বিচারবহির্ভূত হত্যা, নারী ও শিশু নির্যাতনসহ নানা মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় উদ্বেগজনক চিত্র উঠে এসেছে। মানবাধিকার সংগঠন ‘অধিকার’-এর প্রকাশিত সর্বশেষ ত্রৈমাসিক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে। রাজনৈতিক সহিংসতা: প্রতিবেদনে বলা হয়, এপ্রিল থেকে জুন পর্যন্ত সময়ে রাজনৈতিক সহিংসতায়...






























