সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ এ ০৪:৪৬:০৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

সীতাকুণ্ডে মহাসড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১২,৫০০ টাকা জরিমানা

সীতাকুণ্ডে মহাসড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১২,৫০০ টাকা জরিমানা

কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ডঃ-

 

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট নিরসন ও শৃঙ্খলা রক্ষায় শনিবার (২৬ জুলাই) ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। এ অভিযান পরিচালনা করেন সীতাকুণ্ডের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব আব্দুল্লাহ আল মামুন। অভিযানে তাঁকে সহায়তা করে বারআউলিয়া হাইওয়ে থানার পুলিশ সদস্যরা।

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে কুমিরার কেডিএস লজিস্টিক ডিপো ও শীতলপুরের বিএম কন্টেইনার ডিপোর সামনে মহাসড়কে অনিয়মিত যানবাহন পার্কিং ও উল্টো পথে গাড়ি চলাচলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এসব কার্যকলাপ সড়ক পরিবহন আইন, ২০১৮ লঙ্ঘনের অন্তর্ভুক্ত হওয়ায় পাঁচজন চালকের বিরুদ্ধে মোট ১২,৫০০ টাকা জরিমানা আরোপ করা হয়।

জরিমানাপ্রাপ্ত চালকরা হলেন:
১. মো. শরীফ – ১,৫০০ টাকা
২. রাব্বী হাওলাদার – ১,৫০০ টাকা
৩. মো. জহির – ১,৫০০ টাকা
৪. মো. রায়হান – ৬,০০০ টাকা
৫. মো. নুরুল ইসলাম – ২,০০০ টাকা

এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, সড়কে শৃঙ্খলা বজায় রাখতে ভবিষ্যতে আরও কঠোর অভিযান পরিচালনা করা হবে। পাশাপাশি, সংশ্লিষ্ট ডিপো কর্তৃপক্ষকে সতর্ক করে অনিয়ম দূরীকরণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেওয়া হয়।