সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ এ ০৪:৪৬:০০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে ১৪ দলের শীর্ষস্থানীয় নেতারা

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে ১৪ দলের শীর্ষস্থানীয় নেতারা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে অংশ নিয়েছেন ১৪টি রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতারা।

শনিবার (২৬ জুলাই) বিকেল ৫টায় রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক শুরু হয়। দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং আগামীর পথনকশা নিয়েই মূলত এই আলোচনা হয় বলে জানা গেছে।

বৈঠকে অংশ নেওয়া নেতারা হলেন—

  • জাতীয় গণফ্রন্টের আমিনুল হক টিপু বিশ্বাস

  • ১২ দলীয় জোটের মোস্তফা জামাল হায়দার

  • নেজামে ইসলাম পার্টির মাওলানা আব্দুল মাজেদ আতহারী

  • বাংলাদেশ খেলাফত মজলিসের মাওলানা ইউসুফ আশরাফ

  • এনপিপি চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ

  • জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা

  • বাংলাদেশ জাসদের ড. মুশতাক হোসেন

  • ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক মুভমেন্টের নেতা ববি হাজ্জাজ

  • জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার

  • ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি সাখাওয়াত হোসাইন রাজি

  • ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবলু

  • বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান

  • বাসদ (মার্কসবাদী)-এর সমন্বয়ক মাসুদ রানা

  • জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মঞ্জুরুল ইসলাম আফেন্দী

এর আগে, চলমান রাজনৈতিক অচলাবস্থা নিরসনে গত ২২ জুলাই চারটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেন ড. ইউনূস। পরদিন ২৩ জুলাই আরও ১৩টি দলের নেতাদের সঙ্গে আলোচনায় বসেন তিনি।

বিশেষজ্ঞদের মতে, এই ধারাবাহিক বৈঠকগুলো দেশের রাজনীতিতে একটি সমঝোতার পথ তৈরি করতে পারে।