সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ এ ০৪:৪৬:০৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

সীমান্তে ৬ কোটি টাকার সোনা ফেলে পালাল চোরাকারবারি

সীমান্তে ৬ কোটি টাকার সোনা ফেলে পালাল চোরাকারবারি

ঝিনাইদহ প্রতিনিধি:-


 

ঝিনাইদহের মহেশপুর উপজেলার কুমিল্লাপাড়া সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ৬ কোটি টাকা মূল্যের ৩১টি সোনার বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে অভিযানের সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে সোনার বার ফেলে পালিয়ে যায় এক চোরাকারবারি।
 

শনিবার (২৬ জুলাই) ভোরে কুমিল্লাপাড়া বিওপির একটি টহল দল সীমান্ত এলাকায় নিয়মিত টহল চালানোর সময় এক ব্যক্তিকে তিনটি পোটলা হাতে নিয়ে ভারতের দিকে অগ্রসর হতে দেখে। সন্দেহভাজন ব্যক্তি বিজিবি সদস্যদের উপস্থিতি বুঝতে পেরে পোটলাগুলো ফেলে দ্রুত সীমান্ত পার হয়ে ভারতে পালিয়ে যায়।
 

পরে ফেলে যাওয়া পোটলাগুলো তল্লাশি করে মোট ৪ কেজি ২০৩ দশমিক ১১ গ্রাম ওজনের ৩১টি সোনার বার উদ্ধার করা হয়, যার বাজারমূল্য আনুমানিক ৫ কোটি ৮৩ লাখ ৩ হাজার টাকা।
 

বিষয়টি নিশ্চিত করে বিজিবির মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক আবু হানিফ মো. সিহানুক জানান, উদ্ধারকৃত সোনার বারগুলো মহেশপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে ঝিনাইদহ ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে।