সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ এ ০৪:৪৭:০০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

স্ত্রীর সুস্থতা কামনায় দেশবাসীর দোয়া চাইলেন কর্নেল অলি

স্ত্রীর সুস্থতা কামনায় দেশবাসীর দোয়া চাইলেন কর্নেল অলি

লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)-এর প্রেসিডেন্ট ও বীর মুক্তিযোদ্ধা ড. কর্নেল অলি আহমদ বীর বিক্রম, তাঁর স্ত্রী সাবেক এমপি মমতাজ অলির দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
 

শনিবার (২৬ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে কর্নেল অলির গণমাধ্যম উপদেষ্টা সালাহ উদ্দীন রাজ্জাক জানান, ড. অলি আহমদ পরিবারের সদস্যদের নিয়ে ১৯ জুলাই চট্টগ্রাম ও রাঙামাটি সফরে যান। সফরের পরদিন, ২০ জুলাই বিকেল সাড়ে চারটার দিকে মমতাজ অলি একটি স্পিডবোটে উঠতে গিয়ে হঠাৎ পা পিছলে পড়ে যান এবং গুরুতর আহত হন।
 

তাৎক্ষণিকভাবে তাঁকে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকদের পরামর্শে সেদিন রাতেই তাঁকে থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে ২৩ জুলাই দুপুর ২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দীর্ঘ পাঁচ ঘণ্টার জটিল অস্ত্রোপচার করা হয়। বর্তমানে তিনি হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন।
 

ড. কর্নেল অলি আহমদ স্ত্রী মমতাজ অলির সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন। পাশাপাশি এই দুঃসময়ে যাঁরা খোঁজখবর নিয়েছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।