সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ এ ০৪:৪৬:৫১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

জাতিসংঘে বাংলাদেশের শান্তি প্রস্তাব গৃহীত

জাতিসংঘে বাংলাদেশের শান্তি প্রস্তাব গৃহীত

শান্তির সংস্কৃতিকে কেন্দ্র করে জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব গ্রহণ করা হয়েছে। প্রস্তাবটিতে আন্তঃআঞ্চলিকভাবে সদস্য রাষ্ট্রগুলোর ব্যাপক সমর্থনও পাওয়া গেছে।
 

শুক্রবার (২৫ জুলাই) নিউইয়র্কে বাংলাদেশ স্থায়ী মিশন এক বিবৃতিতে এ তথ্য জানায়।
 

বিবৃতিতে বলা হয়, মূলত ১৯৯৯ সালে বাংলাদেশের নেতৃত্বে প্রস্তাবিত এই উদ্যোগ বৈচিত্র্য, সহনশীলতা, সংহতি ও অহিংসার মতো মৌলিক মানবিক মূল্যবোধকে উৎসাহিত করে। একই সঙ্গে এটি শিক্ষা, সংলাপ ও সহযোগিতার মাধ্যমে শান্তিকে এগিয়ে নিতে একটি কাঠামোগত রূপরেখা উপস্থাপন করে।
 

জাতিসংঘের চলমান অধিবেশনে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি বলেন, বর্তমান বৈশ্বিক সংকট, পারস্পরিক সহানুভূতির অভাব এবং প্রতিদিনের জীবনে ক্রমবর্ধমান চাপের প্রেক্ষাপটে শান্তির সংস্কৃতি লালনের প্রয়োজনীয়তা আরও বেড়েছে। এই বাস্তবতায় তিনি প্রস্তাবটি উত্থাপন করেন।
 

প্রস্তাবটি ৯৬টি সদস্য রাষ্ট্রের সহ-উপস্থাপনায় অঞ্চলব্যাপী ব্যাপক সমর্থন অর্জন করেছে।