সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ এ ০৪:৪৭:২৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

১৭ বছরের কিশোরের সঙ্গে উধাও ৪০ বছরের গৃহবধূ, ১৩ দিন পর উদ্ধার

১৭ বছরের কিশোরের সঙ্গে উধাও ৪০ বছরের গৃহবধূ, ১৩ দিন পর উদ্ধার

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বাবরা গ্রামে চাঞ্চল্যকর এক ঘটনার অবসান ঘটেছে ১৩ দিন পর। ১২ জুলাই সকালে ৪০ বছর বয়সী গৃহবধূ তাসলিমা খাতুন প্রতিবেশী ১৭ বছর বয়সী কিশোর মেহেদী হাসানের সঙ্গে পালিয়ে যান। ঘটনার পর এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে আলোড়ন।
 

স্থানীয় সূত্রে জানা গেছে, মেহেদী তাসলিমার নাতি-সমতুল্য, ছোটবেলা থেকেই তার নানাবাড়ি বাবরা গ্রামে বসবাস। তাসলিমার বাড়ি ছিল পার্শ্ববর্তী। নিয়মিত যোগাযোগ থেকেই তাদের সম্পর্ক ঘনিষ্ঠ হয় এবং তা এক পর্যায়ে পরকীয়ায় রূপ নেয়।
 

১৩ দিন পর, শুক্রবার (২৫ জুলাই) কুষ্টিয়া থানা পুলিশ তাদের উদ্ধার করে কালীগঞ্জ থানায় হস্তান্তর করে। পরে দুই পরিবারের উপস্থিতিতে থানায় একটি আলোচনার আয়োজন করা হয়।
 

সভায় তাসলিমার স্বামী মান্নান মিস্ত্রি তাকে পুনরায় গ্রহণে সম্মতি দেন। তবে মেহেদীর পরিবার তাসলিমাকে ফিরিয়ে নিতে রাজি হয়নি। শেষমেশ সিদ্ধান্ত অনুযায়ী, তাসলিমাকে তার স্বামীর জিম্মায় এবং মেহেদীকে মামা আজিজুর রহমানের জিম্মায় দেওয়া হয়। এ সময় তাসলিমা ও মেহেদী দুজনেই কান্নায় ভেঙে পড়েন।
 

স্থানীয় সমাজসেবক ওসমান বিশ্বাস জানান, দুই পরিবারের সম্মতিক্রমে আলোচনার মাধ্যমে উভয়কে পরিবারের জিম্মায় ফিরিয়ে দেওয়া হয়েছে।