সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ এ ০৪:৪৭:৫০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

বাংলাদেশ শিপিং করপোরেশনের জন্য আরও তিনটি জাহাজ ক্রয়ের উদ্যোগ: নৌপরিবহন উপদেষ্টা সাখাওয়াত

বাংলাদেশ শিপিং করপোরেশনের জন্য আরও তিনটি জাহাজ ক্রয়ের উদ্যোগ: নৌপরিবহন উপদেষ্টা সাখাওয়াত

বাংলাদেশ শিপিং করপোরেশনের বহরে আরও তিনটি জাহাজ যুক্ত করা হচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। তিনি বলেন, “জাহাজ পরিবহন খাতে আয় বাড়াতে সরকার এই উদ্যোগ নিয়েছে।”
 

শনিবার (২৬ জুলাই) দুপুরে চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত কেএসআরএম শিপ ব্রেকিং ইয়ার্ডের পুনঃপ্রক্রিয়াজাত কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
 

তিনি আরও জানান, হংকং কনভেনশনের নীতিমালা অনুসরণ করায় চট্টগ্রামের ১৪টি শিপ ব্রেকিং ইয়ার্ড ইতোমধ্যে ‘গ্রিন শিপইয়ার্ড’ সনদ অর্জন করেছে। আরও কিছু ইয়ার্ড এই তালিকায় যুক্ত হওয়ার প্রক্রিয়ায় রয়েছে।
 

তবে যেসব ইয়ার্ড এখনো গ্রিন শিপইয়ার্ড সনদ পায়নি, তাদের ব্যবসা গুটিয়ে নিতে হবে বলে সতর্ক করে দেন তিনি। তিনি বলেন, “অনেক ইয়ার্ড এখনও নিয়মনীতি মানছে না। তবে সরকার প্রয়োজনীয় সহায়তা দিয়ে তাদের এ প্রক্রিয়ায় অংশ নিতে উৎসাহিত করবে।”