বাংলাদেশ — পাতা ১৮৫
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন স্থানে কফিশপ ও পাবলিক টয়লেটের দরপত্র উন্মুক্তকরণ করা হয়েছে
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন (ক) ৩২ নং ওয়ার্ডস্থিত সামসাবাদ নয়াবাজারে নবনির্মিত পাবলিক টয়লেট, (খ) শহীদ আব্দুল আলীম খেলার মাঠের মধ্যে অবস্থিত দোতলা বিল্ডিংয়ের দ্বিতীয় তলায় কফি হাউজ এবং নীচ তলায় ব্যায়ামাগারের পার্শ্বের পাবলিক টয়লেট, (গ) ধলপুরস্থিত মালতিলতা কাঁচাবাজার সংলগ্ন পাবলিক টয়লেট, (ঘ) নবাব সিরাজউদ্দৌলা পার্কের অভ্যন্তরে নির্মিত কফি শপ...
কুড়িগ্রামে বিজিবি’র অভিযানে গাঁজা ও ইয়াবা জব্দ
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:- কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার সীমান্তে বিজিবি বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করেছে। জব্দকৃত মাদকদ্রব্যের মধ্যে রয়েছে গাঁজা ও ইস্কাপ সিরাপ। মঙ্গলবার (২৯ জুলাই) উপজেলার অনন্তপুর সীমান্তে বিজিবি এসব মাদকদ্রব্য জব্দ করে। অভিযানে মাদকদ্রব্য জব্দ করা গেলেও পালিয়ে গেছে মাদক কারবারিরা...
কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতন মামলায় সাবেক ডিসি ও তিন ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে চার্জশিট
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:- বাংলা ট্রিবিউনের কুড়িগ্রাম প্রতিনিধি মো. আরিফুল ইসলাম রিগানকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে রাতের আঁধারে বাড়ি থেকে তুলে নিয়ে নির্যাতনের মামলায় কুড়িগ্রামের সাবেক জেলা প্রশাসক সুলতানা পারভীন ও তিন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভ...
রাউজানে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ ও গুলি: আহত অন্তত ৩০
মোহাম্মদ করিম, বিশেষ প্রতিনিধি:- চট্টগ্রামের রাউজান উপজেলায় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও গুলির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৯ জুলাই ২০২৫) বিকেল ৪টার দিকে গহিরা ইউনিয়নের সত্তারঘাট এলাকায় এ সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৩০ জন নেতাকর্মী আহত হয়েছেন। আহতদের মধ্যে রয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক *গোলাম আকবর খোন্দকা...
উন্নয়ন হোক গাছকে বাঁচিয়ে, ধ্বংস করে নয়- আতাউর রহমান
মো: কাউছার পাটোওয়ারী,স্টাফ রিপোর্টার:- রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন চেয়ারম্যান আতাউর রহমান বর্তমান পরিবেশ বিপর্যয় নিয়ে কথা বলেন,বর্তমান বিশ্বে উন্নয়নের ধারায় মানুষের চাহিদা দিন দিন বাড়ছে। বাড়ছে নগরায়ণ, শিল্পায়ন, অবকাঠামো নির্মাণ, যোগাযোগব্যবস্থা সম্প্রসারণের মতো কার্যক্রম। এই উন্নয়ন কার্যক্রমের জন্য সবচেয়ে সহজ শিকার হয়ে উঠছে গাছ ও ব...
চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে ইন-হাউস প্রশিক্ষণ প্রোগ্রাম অনুষ্ঠিত
মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:- চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে শিক্ষক-কর্মকর্তাদের জন্য ইন-হাউস প্রশিক্ষণ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (২৯ জুলাই) কলেজের শিক্ষক মিলনায়তনে দিনব্যাপী প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে অনলাইনে উদ্বোধনী বক্তব্য রাখেন জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির (নায়েম) মহাপরিচালক প্রফেসর ড. মোঃ জুলফিকার হা...
শ্রম ভবনের সামনে অবস্থান কর্মসূচির ১৮তম দিন
বকেয়া বেতন পরিশোধ ও বেআইনিভাবে বন্ধ কারখানা চালুর দাবি ইনটেক্স গ্লোভসের শ্রমিক-কর্মচারীরা টানা ১৮ দিন ধরে শ্রম ভবনের সামনে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। তাদের প্রধান দাবি—বকেয়া বেতন দ্রুত পরিশোধ এবং বেআইনিভাবে বন্ধ করে দেওয়া কারখানা পুনরায় চালু করা। শ্রমিক-কর্মচারী সংগ্রাম পরিষদের ব্যানারে এই আন্দোলন চলমান রয়েছে। তারা জানান, দাবি আদায় না হওয়া পর...
জুলাই ৩৬ কনসার্ট আয়োজনে ৭৬ লাখ টাকার প্রস্তাব: চাঁদাবাজির অভিযোগে সমালোচনার মুখে সাবেক ছাত্রনেতা
রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মারের বিরুদ্ধে অনুদানের নামে বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে চাঁদা চাওয়ার অভিযোগ উঠেছে। বিশ্ববিদ্যালয়ে ২০২৪ সালের গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত '৩৬ জুলাই: মুক্তির উৎসব' নামে একটি কনসার্টের জন্য ৭০টি প্রতিষ্ঠানের কাছে ৭৬ ল...
ভুয়া র্যাবকে বাঁচাতে গিয়ে গণপিটুনির শিকার প্রকৃত র্যাব সদস্যরা
ফরিদপুরের নগরকান্দায় র্যাব সদস্যদের একটি দল ভুয়া র্যাব চক্রকে ধাওয়া করতে গিয়ে গণপিটুনির শিকার হয়েছেন। স্থানীয়রা ভুয়া ও প্রকৃত র্যাব সদস্যদের আলাদা করতে না পেরে উভয় পক্ষকেই লক্ষ্য করে হামলা চালান। এতে প্রকৃত র্যাব সদস্যরাও মারধরের শিকার হন। ঘটনাটি ঘটেছে সোমবার (২৮ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের জয় বাংলার মোড় এলাকায়, চর যশোরদী ইউন...
সীতাকুণ্ডে আইআইইউসি ছাত্রদল সেক্রেটারীর বিরুদ্ধে বিভ্রান্তি ছড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:- সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যাল কুমিরা শাখার নব নির্বাচিত ছাত্রদল এর সাধারণ সম্পাদক সানিফ এর বিরুদ্ধে ফেইক আইডি "জেনারেশন জেড পেইজ" সহ বিভিন্ন আইডি থেকে মিথ্যা,বানোয়াট,বিভ্রান্তি ছড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বখতেয়ার আহমেদ সানিফ। আজ মঙ্গলবার ( ২৯ জুলাই) বিকাল ৪টায় সীতাকুণ্ড প্রেস ক্লাবের...
রংপুরে সংখ্যালঘুদের বাড়িঘরে হামলায় আসকের তীব্র নিন্দা
রংপুরের গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে আসক বলেছে, একটি কিশোরের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্ম অবমাননার অভিযোগকে কেন্দ্র করে পুরো একটি সম্প্রদায়ের বিরুদ্ধে যেভাবে সহিংসতা চালানো হয়ে...
গণহত্যায় জড়িত শীর্ষ আসামিদের বিচার ডিসেম্বরের মধ্যেই শেষ হবে: চিফ প্রসিকিউটর
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানিয়েছেন, গণহত্যায় জড়িত শীর্ষ পর্যায়ের ব্যক্তিদের বিচার চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে। মঙ্গলবার (২৯ জুলাই) সকালে বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। তিনি জানান, গণহত্যার বিচার মোবাইল কোর্টের মতো নয়—এটি সময় নিয়ে, বিস্তারিত প্রক্রিয়ার মাধ্যমে পরিচ...
১৩তম সংসদ নির্বাচন সামনে রেখে ৪৪ লাখ ৬৬ হাজার নতুন ভোটার
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটার তালিকা হালনাগাদের প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে। নির্বাচন কমিশনের (ইসি) তথ্য অনুযায়ী, এবারের তালিকায় নতুনভাবে যুক্ত হচ্ছেন ৪৪ লাখ ৬৬ হাজার নাগরিক। ইসি জানিয়েছে, আগামী ১০ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। এরপর ২১ আগস্ট পর্যন্ত দাবি-আপত্তি গ্রহণ ও নিষ্পত্তির সময়সীমা রাখা হয়েছে। সব প্রক্রিয়া শেষে ৩১...
সাবেক এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান ও পরিবারের ব্যাংক হিসাব ও ফ্ল্যাট জব্দের আদেশ
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সচিব মো. নজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের সম্পদের ওপর জব্দ ও ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৯ জুলাই) ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষ থেকে এই আদেশের আবেদন করেন কমিশনের উপপর...
ডাকসু নির্বাচন ৯ সেপ্টেম্বর, তফসিল ঘোষণা
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদের বহুল প্রতীক্ষিত নির্বাচন আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে। মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের সম্মেলনকক্ষে প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক জসীম উদ্দিন আনুষ্ঠানিকভাবে নির্বাচনের তফসিল ঘোষণা করেন। নির্বাচনী তফসিল অনুযায়ী: খসড়া ভোটার তালিকা প্রকাশ: ৩০ জ...
গত ১০ বছরে বিএনপি-জামায়াতের সঙ্গে যোগাযোগ সম্ভব হয়নি: চীনা রাষ্ট্রদূত
বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানিয়েছেন, বিগত সরকারের সময় চীন বিএনপি ও জামায়াতে ইসলামীসহ বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে স্বাভাবিক কূটনৈতিক যোগাযোগ রাখতে পারেনি। ওই সময় এসব দলের সঙ্গে সংযোগে নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়েছে বলেও জানান তিনি। মঙ্গলবার (২৯ জুলাই) জাতীয় প্রেসক্লাবে ডিপ্লোমেটিক করেসপনডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (...
দুর্নীতি-অনিয়ম ঠেকিয়ে স্বচ্ছতার দৃষ্টান্ত রেখে গেলেন ইউএনও রুলি বিশ্বাস
গাজী আব্দুল আলিম,খুলনা জেলা প্রতিনিধি:- খুলনার কয়রা উপজেলার উন্নয়ন কর্মকাণ্ডে গতিশীলতা আনতে, প্রশাসনে শৃঙ্খলা বজায় রাখতে এবং দুর্নীতি-অনিয়ম ঠেকাতে বলিষ্ঠ ভূমিকা রেখে গেলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুলি বিশ্বাস। সততা, নিষ্ঠা ও জনসেবায় আত্মনিয়োগের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে সম্প্রতি তিনি অন্যত্র বদলি হয়েছেন। তাঁর এই বদলি কয়রাবাসীর ম...
প্রকাশিত সংবাদের প্রতিবাদ
সংবাদ বিজ্ঞপ্তি:- আমি মোঃ সহিদুর রহমান স্বপন আহবায়ক সোনারগাঁও উপজেলা যুবদল, আপনার স্বনামধন্য পত্রিকায় "সোনারগাঁয়ে যুবদলের দুই নেতার চাঁদাবাজির টার্গেট মাসে কোটি টাকা" শিরোনামে একটি সংবাদ আমার দৃষ্টিগোচর হয়েছে। আমি এই সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সংবাদটিতে আনীত সকল অভিযোগ মিথ্যা এবং ভিত্তিহীন। একটি স্বার্থান্বেষী মহল আমাকে বিতর্কিত...






























