সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ এ ০২:৪৭:৩০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

সংবাদ বিজ্ঞপ্তি:-


আমি মোঃ সহিদুর রহমান স্বপন আহবায়ক সোনারগাঁও উপজেলা যুবদল, আপনার স্বনামধন্য পত্রিকায় "সোনারগাঁয়ে যুবদলের দুই নেতার চাঁদাবাজির টার্গেট মাসে কোটি টাকা" শিরোনামে একটি সংবাদ আমার দৃষ্টিগোচর হয়েছে।

আমি এই সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সংবাদটিতে আনীত সকল অভিযোগ মিথ্যা এবং ভিত্তিহীন। একটি স্বার্থান্বেষী মহল আমাকে বিতর্কিত করতে সাংবাদিক ভাইদেরকে মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করেছে। আমি পৈতৃক সূত্রে সোনারগাঁয়ের স্থায়ী বাসিন্দা এবং বংশ পরম্পরায় এখানে ব্যবসা-বাণিজ্য করে আসছি। এখানে আমাদের সামাজিক, রাজনৈতিক এবং ব্যবসায়িক একটা সম্মানজনক অবস্থান রয়েছে। আমি বা আমার পরিবারের কেউ কখনো চাঁদাবাজি বা অন্যায় কোনো কাজের সাথে জড়িত ছিলাম না। ৫ আগস্ট পরবর্তী সময়ে একটি চক্র সোনারগাঁয়ে দখল এবং চাঁদাবাজির চেষ্টা চালালে আমরা সুধী সমাজকে সাথে নিয়ে এর প্রতিবাদ জানিয়েছি এবং প্রতিরোধের চেষ্টা করেছি। তাই সেই সুবিধাবাদী চক্র আমাদেরকে বিতর্কিত করতে গণমাধ্যমে মিথ্যা তথ্য সরবরাহ করেছে। আমি প্রিয় সাংবাদিক ভাইদেরকে অনুরোধ করবো, সোনারগাঁয়ে কারা চাঁদাবাজি করছে, কারা অন্যের জমি দখল করছে, তার প্রকৃত তথ্য সম্বলিত একটি অনুসন্ধানী প্রতিবেদন তৈরি করুন। তাহলে প্রকৃত চাঁদাবাজদের মুখোশ উন্মোচিত হয়ে যাবে। যারা আমাকে সামাজিক এবং রাজনৈতিকভাবে হেয় করার জন্য এ মিথ্যা ষড়যন্ত্র করেছে আমি তাদের উপযুক্ত শাস্তি চাই এবং এ লক্ষ্যে সাংবাদিক ভাইদের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি।