সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ এ ০২:৪৮:৩৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে ইন-হাউস প্রশিক্ষণ প্রোগ্রাম অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে ইন-হাউস প্রশিক্ষণ প্রোগ্রাম অনুষ্ঠিত

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:-

 

চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে শিক্ষক-কর্মকর্তাদের জন্য ইন-হাউস প্রশিক্ষণ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (২৯ জুলাই) কলেজের শিক্ষক মিলনায়তনে দিনব্যাপী প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে অনলাইনে উদ্বোধনী বক্তব্য রাখেন জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির (নায়েম) মহাপরিচালক প্রফেসর ড. মোঃ জুলফিকার হায়দার।

এতে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার। প্রধান অতিথি তাঁর বক্তব্যে এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানান এবং অন্যান্য কলেজকেও তা অনুসরণ করার পরামর্শ দেন।
কলেজের ৩২ জন শিক্ষক-কর্মকর্তা প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

কলেজের অধ্যক্ষ বলেন, তথ্য-প্রযুক্তির সাথে তাল মিলিয়ে শিক্ষাব্যবস্থার আধুনিকায়নে  এ ধরনের ইন-হাউস প্রশিক্ষণ কার্যক্রম ধারাবাহিকভাবে চলতে থাকবে। এ ধরনের উদ্যোগ শুধুমাত্র শিক্ষক-কর্মকর্তার মাঝেই সীমাবদ্ধ না রেখে কলেজের শিক্ষার্থী এবং কর্মচারীদের অন্তর্ভুক্ত করার ভবিষ্যৎ পরিকল্পনা ব্যক্ত করেন। প্রশিক্ষণ কার্যক্রমটি প্রাণবন্ত করার স্বার্থে কলেজের কর্মচারীদের সহযোগিতাও ছিল অসামান্য।