সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ এ ০২:৪৮:৩৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

চিলমারীতে আইনশৃঙ্খলা কমিটির মাসিক মিটিং অনুষ্ঠিত

চিলমারীতে আইনশৃঙ্খলা কমিটির মাসিক মিটিং অনুষ্ঠিত

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ-



কুড়িগ্রামের চিলমারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০শে জুলাই) সকাল ১০ঘটিকায় উপজেলা পরিষদ সভাকক্ষে ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সবুজ কুমার বসাক এর সভাপতিত্বে আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার বলেন, উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও অন্যান্য দপ্তরের সার্বিক সহযোগিতায় উপজেলা আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো ছিল। আমরা চাই এ ধারা অব্যাহত থাকুক। উপজেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে, সবাইকে এক হয়ে কাজ করতে হবে বলে জানান। তিনি আরও বলেন, মাদক, জুয়া, নারী ও শিশু নির্যাতনসহ সব ধরনের সামাজিক অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে এবং সংশ্লিষ্ট সব দপ্তরকে সক্রিয় থাকার নির্দেশনা দেন তিনি। আরও বক্তব্য রাখেন, চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার  কামরুজ্জামান, চিলমারী উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল বারী সরকার, বিভিন্ন অফিসের প্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।