বাংলাদেশ — পাতা ১৮৪
কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে সিএনজি সংঘর্ষে প্রবাসী নিহত, আহত ৫
কাউসার সরকার (বিশেষ প্রতিনিধি-কুমিল্লা)::- কুমিল্লাগামী ফারজানা পরিবহন ও দেবীদ্বারগামী একটি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক প্রবাসী নিহত হয়েছেন। রবিবার বিকেলে পারোয়ারা দাখিল মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে। ঘটনায় সিএনজিচালকসহ আরও পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দেবীদ্বার শিশু পরিবারে আশ্রিত শিশু হোসাইনকে নিতে আসা তার পরিবারের তিন সদস্যের...
চিকিৎসকের অবহেলায় আবারো কুড়িগ্রাম হাসপাতালে রোগীর মৃত্যু
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:- কুড়িগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসার অবহেলায় এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। বুধবার (৩০জুলাই )রাতে হাসপাতালের ৬ষ্ঠ তলার পুরুষ ওর্য়াডে এ ঘটনা ঘটে। নিহত ওই রোগীর নাম ফুলবাবু দাস (১৮)। তিনি উলিপুর উপজেলার ধামশ্রেণী ইউনিয়নের পূর্ব নাওড়া গ্রামের সুখ চরণ দাসের ছেলে। নিহতের স্বজনদের দাবী,...
নাশকতার পরিকল্পনার অভিযোগে কুড়িগ্রামে ইউপি চেয়ারম্যান গ্রেফতার
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:- কুড়িগ্রাম জেলা পুলিশের নাশকতাবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে উলিপুর উপজেলার ধরনীবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ এরশাদুল হক (৪১) কে গ্রেফতার করা হয়েছে। বুধবার (৩০ জুলাই) ডিবি পুলিশ ও উলিপুর থানার যৌথ অভিযানে তাকে আটক করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, এরশাদুল হক উলিপুর উপজেলা কৃষকলীগের যুগ্ম আহ্বায়ক...
চারঘাটের নন্দনগাছী-বানেশ্বর সড়কের এক মাত্র রাস্তা ভেঙ্গে পড়েছে ,জনদুর্ভোগ চরমে
মোঃ শফিকুল ইসলাম চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ- রাজশাহীর চারঘাট উপজেলার নন্দনগাছী থেকে বানেশ্বর যাওয়ার এক মাত্ররাস্তা ভেঙ্গে পড়েছে। চরম ঝুকি নিয়ে চলাচল করছে স্কুল কলেজগামী ছাত্র-ছাত্রীসহ পথচারী ও এলাকাবাসী। এতে চরম ক্ষোভ সৃষ্টি হয়েছে। গত ৪ দিন ধরে রাস্তাটির এমন করুন দশা সৃষ্টি হলেও রাস্তাটি মেরামতের উদ্যোগ গ্রহন করেনি সংশ্লিষ্ট দপ্তর। ফলে প্রায় ৮/১০...
চারঘাটে মেধাবী শিক্ষার্থীদের মাঝে সনদ ও ক্রেষ্ট পুরস্কার বিতরন অনুষ্ঠিত
মোঃ শফিকুল ইসলাম, চারঘাট (রাজশাহী):- রাজশাহীর চারঘাটে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ২০২২-২৩ সালের উপজেলার শ্রেষ্ট শিক্ষার্থীদের মাঝে সনদ ও ক্রেষ্ট বিতরন করা হয়েছে। শিক্ষা মন্ত্রালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরর এর পারফরমেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারী ইন্সটিটিউশনস স্কিম, এসইডিপির আওতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বৃহস্পতিবার...
কুড়িগ্রামে জুলাই গনঅভ্যুথানে হতাহতদের পিতা-মাতার আকুতি বিচার চাই
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:- কোটা সংস্কার আন্দোলনে ঢাকাসহ বিভিন্নস্থানে পুলিশের গুলিতে শহীদ হন কুড়িগ্রামের ৯ জন। আহত হয় অর্র্ধ শতাধিক। এসব শহীদ জুলাই যোদ্ধাদের পরিবার চরম কষ্টে দিন কাটাচ্ছে। তারা সরকারী ও বেসরকারী ভাবে সামান্য অনুদান পেলেও আজও পায়নি তাদের সন্তানদের বিচার। তারা চায় সঠিক বিচার হোক এসব হত্যাকান্ডের। তা হলেই তাদের...
চর রাজিবপুর উপজেলায় লক্ষাধিক মানুষের স্বাস্থ্যসেবা চলছে তিন চিকিৎসকে
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:- কুড়িগ্রাম জেলার ব্রহ্মপুত্র নদ বেষ্টিত দুর্গম উপজেলা চর রাজিবপুর। এখানকার লক্ষাধিক মানুষের স্বাস্থ্যসেবার জন্য রয়েছে একমাত্র সরকারি হাসপাতাল রাজিবপুর স্বাস্থ্য কমপ্লেক্স। তবে দীর্ঘদিন নানা অনিয়ম ও অব্যবস্থাপনার মধ্য দিয়ে চলছে হাসপাতালটি। এখানে পর্যাপ্ত চিকিৎসক নেই, যন্ত্রপাতি অকার্যকর। মেলে না পর...
অতিবৃষ্টির কারনে পানি বন্দি অবস্থায় অসহায় জীবন যাপন। পৌরসভার নাগরিক সেবা পেতে আবেদন জানিয়েছেন সেবা বঞ্চিত সাংবাদিক পরিবার।
খুলনা জেলা প্রতিনিধি:- পাইকগাছা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে বসাবাসরত প্রেসক্লাব পাইকগাছার জয়েন্ট সেক্রেটারি গাজী আব্দুল আলীম বর্ষা মৌসুমের শুরু থেকেই পরিবার নিয়ে অসহায় জীবন যাপন করছেন। তার বাড়ির ডান পাশের বাড়ী ঘরের পানি সরবরাহের পথ না থাকায় ঐ সব বাড়িঘরের জমে থাকা বৃষ্টির পানি ওভার ফ্লো হয়ে প্রতিবেশীর পুকুর ছাপিয়ে সাংবাদিক এর পুকুর ত...
আজ ১ আগষ্ট সীতাকুণ্ডের সর্বশ্রেণীর প্রিয় মানুষ ইন্জিঃ এল কে সিদ্দিকীর ১১ তম মৃত্যু বার্ষিকী
কাইয়ুম চৌধুরী:- আজ (১ আগস্ট) সীতাকুণবডের সর্বশ্রেণীর মানুষের প্রিয় ব্যক্তি,সকলের শ্রদ্ধাভাজন, পানি সম্পদ মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী, জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার ইঞ্জিনিয়ার এল কে সিদ্দিকীর ১১তম মৃত্যুবার্ষিকী। ২০১৪ সালের এই দিনে তিনি সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছিলেন। ১৯৭৯ সালে তৎকালীন চট্টগ্রাম-২...
চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে নালা-খাল-সড়ক সংস্কার কার্যক্রম চলমান থাকবে : সিটি মেয়র ডা শাহাদাত
হোসেন বাবলা ( চট্টগ্রাম ):- চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, বর্ষায় ক্ষতিগ্রস্থ নগরীর বিভিন্ন সড়ক চসিকের ইঞ্জিনিয়ারদেরসহ সরেজমিনে দেখেছি । সরজমিনে দেখার পর মনে হয়েছে নগরীর বেশ কিছু নালা অনেক অপরিকল্পিতভাবে করা হয়েছিল অতীতে। যার কারণে বৃষ্টির পানি ঠিকমত নিষ্কাশন হচ্ছে না। বর্ষাকালে...
কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ দানের দাবিতে মানববন্ধন কর্মসূচি
ডেস্ক নিউজ (চট্টগ্রাম):- সরকারি সকল বিধি মেনে কিন্ডারগার্টেন স্কুল গুলো পরিচালিত হয়। বিগত বিভিন্ন সরকারের আমলে কিন্ডারগার্টেন স্কুলের ছাত্র ছাত্রীরা পঞ্চম শ্রেণীর বৃত্তি ও সমাপনী পরীক্ষায় অংশ গ্রহণ করে এবং সফলতার স্বাক্ষর রাখে কিন্তু ৫ আগষ্টের পট পরিবর্তনের পর কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের হঠাৎ ৫ম শ্রেনীতে বৃত্তি পরীক্ষা স্থগিতাদেশ দেন মন্ত্রনাল...
বাংলাদেশ ও মালয়েশিয়া পুলিশের মধ্যে সহযোগিতা বৃদ্ধিতে বৈঠক
আরিফুজ্জামান (সাগর),বিশেষ প্রতিনিধি:- বাংলাদেশ পুলিশ এবং মালয়েশিয়া রয়েল পুলিশ আন্তঃদেশীয় অপরাধ দমনসহ অন্যান্য ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বাড়াতে সম্মত হয়। আজ বুধবার (৩০ জুলাই) সকালে পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব প্রাইডে বাংলাদেশ পুলিশ ও মালয়েশিয়া রয়েল পুলিশের মধ্যে অনুষ্ঠিত এক দ্বিপাক্ষিক বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বাংলাদেশ পুলিশের পক্ষ...
নওগাঁয় জমি বিরোধে মা-মেয়েকে পিটিয়ে আহত, স্বর্ণালঙ্কার ও টাকা লুটপাটের অভিযোগ
নওগাঁর বদলগাছী উপজেলার বৈকুণ্ঠপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে নারীসহ অন্তত দু’জনকে মারধরের অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে। শুধু তাই নয়, হামলা চালিয়ে গাছ কেটে, বাথরুমের টিন ভেঙে বসতঘরের মধ্যে ঢুকে স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট করে নেওয়ার ঘটনাও ঘটেছে বলে দাবি করেছেন ভুক্তভোগী পরিবার। এ ঘটনায় গত ১৩ জুলাই বদলগাছী থানায় মামলা করেন ভুক্তভোগী...
তিস্তার নিম্নাঞ্চলে ফসল প্লাবিত, বন্যার শঙ্কায় কুড়িগ্রাম
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:- উজানের ঢলে ও গত কয়েকদিনের বৃষ্টির কারণে কুড়িগ্রামে তিস্তা, ব্রহ্মপুত্র ও দুধকুমরসহ সবকটি নদনদীর পানি ফের বাড়ছে। বিশেষ করে তিস্তা নদীর পানি অস্বাভাবিক বেড়ে বিপদসীমার একেবারেই কাছাকাছি চলে এসেছে। সোমবার (২৯ জুলাই) রাত থেকে তিস্তার পানি দ্রুত বেড়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। রাজারহাট উপজেলার ঘড...
ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হলে খালেদা জিয়া অংশ নিতে পারেন: আবদুল আউয়াল মিন্টু
ফেনী সংবাদদাতা:- বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু আশা প্রকাশ করে বলেছেন, যদি ডিসেম্বরের মধ্যে নির্বাচন হয়, তবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নির্বাচনে অংশ নিতে পারেন। বর্তমানে তিনি সুস্থ আছেন। তিনি বলেন, “ফেনীর নির্বাচনী ইতিহাস সবারই জানা। যদি সুষ্ঠু নির্বাচন হয়, ইনশাআল্লাহ বিএনপি জয়ী হবে। ফেনীর নির্বাচন নিয়ে আমাদের কোনো উদ্বেগ নেই।”...
গাজীপুরে বাড়ছে আসন, বাগেরহাটে কমছে: নির্বাচন কমিশনার আনোয়ারুল
নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছেন, গাজীপুরে সবচেয়ে বেশি ভোটার থাকায় সেখানে একটি নতুন সংসদীয় আসন বাড়ানোর প্রস্তাব দিয়েছে সীমানা নির্ধারণের কারিগরি কমিটি। বিপরীতে, ভোটার কম থাকার কারণে বাগেরহাটে একটি আসন কমানোর সুপারিশ করা হয়েছে। বুধবার (৩০ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান। ত...
সীতাকুন্ড পিএফজি’র উদ্যোগে আন্তঃধর্মীয় সংলাপে সংঘাত নয়,শান্তি ও সম্প্রীতির দেশ গড়ার অঙ্গীকার
কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ডঃ- “সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি”- এই শ্লোগানকে নিয়ে চট্টগ্রাম সীতাকুণ্ডে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) এর উদ্যোগে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার, সীতাকুণ্ড পৌরসভার সম্মেলন কক্ষে সকাল ১০ টায় থেকে এই সংলাপ অনুষ্ঠিত হয়। পবিত্র কোরান থেকে তেলাওয়াত, পবিত্র গীতা এবং ত্রিপিটক হতে পাঠ করা হয়। এতে সী...
চেইন ছিনতাই করে গিলে ফেলতে গিয়ে ধরা দুই নারী, পালাল আরও দুইজন
ভৈরব (কিশোরগঞ্জ) সংবাদদাতা:- কিশোরগঞ্জের ভৈরবে সিএনজিচালিত অটোরিকশায় সহযাত্রী নারীদের স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে গিলে ফেলতে গিয়ে দুই নারী ছিনতাইকারী ধরা পড়েছেন। বুধবার (৩০ জুলাই) সকাল ১১টার দিকে শহরের রফিকুল ইসলাম মহিলা কলেজ রোড এলাকায় এ ঘটনা ঘটে। আটক দুই নারী হলেন—ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের ধরমণ্ডল এলাকার তামান্না বেগম (২৬) ও ফাতেমা বেগম (২২)।...






























