সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ এ ০২:৪৮:১৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

গণহত্যায় জড়িত শীর্ষ আসামিদের বিচার ডিসেম্বরের মধ্যেই শেষ হবে: চিফ প্রসিকিউটর

গণহত্যায় জড়িত শীর্ষ আসামিদের বিচার ডিসেম্বরের মধ্যেই শেষ হবে: চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানিয়েছেন, গণহত্যায় জড়িত শীর্ষ পর্যায়ের ব্যক্তিদের বিচার চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে।
 

মঙ্গলবার (২৯ জুলাই) সকালে বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। তিনি জানান, গণহত্যার বিচার মোবাইল কোর্টের মতো নয়—এটি সময় নিয়ে, বিস্তারিত প্রক্রিয়ার মাধ্যমে পরিচালিত হচ্ছে, যাতে ভবিষ্যতে কোনো সরকার বা আন্তর্জাতিক মহল প্রশ্ন তুলতে না পারে।
 

তাজুল ইসলাম আরও জানান, আগামী ৩ আগস্ট প্রথম সাক্ষী হিসেবে শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দেবেন একজন। এ প্রসঙ্গে তিনি বলেন, “যে গুলি করেছে, সে নয়—গণভবনে বসে যারা নির্দেশ দিয়েছে, তারাই প্রকৃত অপরাধী।”
 

তদন্ত সংস্থার প্রসঙ্গে তিনি বলেন, “যদিও সদস্যরা পুলিশ বাহিনী থেকে এসেছেন, তারা কোনো স্বৈরশাসনের দোসর নন। বরং বিগত সরকারে তারা বঞ্চিত ছিলেন, সেখান থেকেই বেছে এনে আমরা তদন্তে যুক্ত করেছি।”
 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আইন ও বিচার বিভাগের সচিব শেখ আবু তাহের। এ সময় জুলাই অভ্যুত্থানে শহীদ এবং মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে দোয়া অনুষ্ঠিত হয়। শেষে ‘ট্রায়াল অব জুলাই কার্নেজ’ শীর্ষক একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়।