সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ এ ০২:৪৭:০৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

গত ১০ বছরে বিএনপি-জামায়াতের সঙ্গে যোগাযোগ সম্ভব হয়নি: চীনা রাষ্ট্রদূত

গত ১০ বছরে বিএনপি-জামায়াতের সঙ্গে যোগাযোগ সম্ভব হয়নি: চীনা রাষ্ট্রদূত

বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানিয়েছেন, বিগত সরকারের সময় চীন বিএনপি ও জামায়াতে ইসলামীসহ বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে স্বাভাবিক কূটনৈতিক যোগাযোগ রাখতে পারেনি। ওই সময় এসব দলের সঙ্গে সংযোগে নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়েছে বলেও জানান তিনি।
 

মঙ্গলবার (২৯ জুলাই) জাতীয় প্রেসক্লাবে ডিপ্লোমেটিক করেসপনডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত ‘ডিক্যাব টক’ অনুষ্ঠানে রাষ্ট্রদূত এসব কথা বলেন।
 

বিএনপি ও জামায়াত প্রতিনিধিদলের সাম্প্রতিক চীন সফর প্রসঙ্গে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, “খোলাখুলি বলতে গেলে, গত এক দশক আমরা এই দুই দলের সঙ্গে যোগাযোগ রাখতে পারিনি। তখন নানা প্রতিবন্ধকতা ছিল। তবে এখন সময় এসেছে, আমরা আবারও সংলাপ ও পারস্পরিক যোগাযোগ পুনঃস্থাপনের চেষ্টা করছি।”
 

তিনি আরও জানান, চীন চায় বাংলাদেশের সব রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ বজায় থাকুক, যাতে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হয়।

বিস্তারিত আসছে…