সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ এ ০২:৪৯:৪০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

গঙ্গাচড়ায় হিন্দু পল্লিতে হামলার ঘটনায় গ্রেপ্তার ৫ জন

গঙ্গাচড়ায় হিন্দু পল্লিতে হামলার ঘটনায় গ্রেপ্তার ৫ জন

রংপুরের গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ি ইউনিয়নের আলদাদপুর বালাপাড়া গ্রামে হিন্দু পরিবারের বাড়িঘরে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
 

বুধবার সকালে পুলিশ সদর দপ্তরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগ এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে।
 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ধর্ম অবমাননার অভিযোগকে কেন্দ্র করে অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীরা হিন্দু পল্লিতে হামলা চালায়। তারা বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট চালানোর পাশাপাশি পুলিশের ওপরও হামলা করে।
 

এ ঘটনায় আলদাদপুর ছয়আনি পাড়া গ্রামের বাসিন্দা রবীন্দ্রনাথ রায় (৫৫) গঙ্গাচড়া মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেন। তিনি অজ্ঞাতনামা এক হাজার থেকে বারোশত জনকে আসামি করে মামলা করেন। মামলা রুজু হয় দণ্ডবিধির ১৪৯, ৪৪৭, ৪৪৮, ৩৩২, ৩৩৩, ৩৫৩, ৩৭৯, ৩৮০, ৪২৭ ও ৩৪ ধারায়।
 

পরে যৌথ অভিযানে পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ।
 

রংপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামান জানান, ধর্মীয় অনুভূতিকে কেন্দ্র করে সংঘটিত হামলার ঘটনায় মামলা হয়েছে এবং সেই মামলার ভিত্তিতে অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করা হয়েছে। তিনি আরও জানান, তদন্ত ও অভিযান এখনো চলমান।