সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ এ ০১:৫৬:৫৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

ভবানীপুরে কৃষকদের নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত

ভবানীপুরে কৃষকদের নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত

আবুল কালাম আজাদ, মুরাদনগর, কুমিল্লা প্রতিনিধি:-

 

মুরাদনগর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামে কৃষকদের নিয়ে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ভবানীপুর কবরস্থানের পাশে খালি জায়গায় ওই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে আমন ধানের আদর্শ বীজতলা তৈরি ও বীজ বপন নিয়ে আলোচনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার নূরে আলম। কৃষকদের তিনি বলেন, প্রথমে ধান বীজগুলো এক ঘন্টা রোদে শুকাবেন। তারপর এক লিটার পানিতে ২/৩ গ্রাম ছত্রাকনাশক দিয়ে বীজগুলো ১২ ঘন্টা পানিতে ভিজিয়ে শোধন করে নিবেন, সেখান থেকে তুলে ১২ ঘন্টা পরিস্কার পানিতে রেখে, ৪৮ ঘন্টার জন্য জাঁকে রাখবেন। তাহলে বীজগুলোর জার্মিনেশন খুব ভালো ভাবে হবে। বীজগুলো বপনের আগে আদর্শ বীজতলা তৈরি করে নিবেন। আদর্শ বীজতলা তৈরি করতে আপনারা আড়াই হাত পরপর ড্রেনেজ ব্যবস্থা রাখবেন, এতে করে বীজতলায় পানি জমবে না এবং ধানের চারা পরিপক্ক হয়ে বেড়ে উঠবে। তিনি আরো বলেন আপনারা যদি নিয়ম গুলো মেনে ধানের চারা মুল জমিতে রোপণ করেন তাহলে আপনাদের জমিতে রোগ বালাই খুব কম হবে।

 

উপ-সহকারী কৃষি অফিসার শাম মিয়ার উপস্থাপনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোশাররফ হোসেন সরকার, উপ-সহকারী কৃষি অফিসার সীমা আক্তার।
 

উঠান বৈঠক অনুষ্ঠানে কৃষক- কৃষাণীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।