সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ এ ০১:৫৬:১২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

নাশকতার পরিকল্পনার অভিযোগে কুড়িগ্রামে ইউপি চেয়ারম্যান গ্রেফতার

নাশকতার পরিকল্পনার অভিযোগে কুড়িগ্রামে ইউপি চেয়ারম্যান গ্রেফতার

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-


 

কুড়িগ্রাম জেলা পুলিশের নাশকতাবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে উলিপুর উপজেলার ধরনীবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ এরশাদুল হক (৪১) কে গ্রেফতার করা হয়েছে। বুধবার (৩০ জুলাই) ডিবি পুলিশ ও উলিপুর থানার যৌথ অভিযানে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, এরশাদুল হক উলিপুর উপজেলা কৃষকলীগের যুগ্ম আহ্বায়ক এবং আওয়ামী লীগ সমর্থিত নেতা হিসেবে পরিচিত। তাকে অস্থিতিশীলতা সৃষ্টি, সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকা এবং সাধারণ নাগরিকদের ওপর অত্যাচারের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি ডিবি মোঃ বজলুর রহমান এ বিষয়ে নিশ্চিত করে বলেন, “নাশকতা ও সন্ত্রাসবিরোধী অভিযান অব্যাহত থাকবে। এরশাদুল হককে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতার করা হয়েছে।”