সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ এ ০১:৫৬:১২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

রাজারগাঁও বাজার পশ্চিম ব্রিজ হইতে ঘোড়াদারি সড়ক নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার করে দিলেন সিদ্দিকুর রহমান।

রাজারগাঁও বাজার পশ্চিম ব্রিজ হইতে ঘোড়াদারি  সড়ক নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার করে দিলেন  সিদ্দিকুর রহমান।

মোঃ কাউছার পাটোওয়ারী (স্টাফ রিপোর্টার):-

 

চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার ১নং রাজারগাঁও ইউনিয়নের দীর্ঘদিনের ভোগান্তি ও দুর্ভোগ লাঘবের লক্ষ্যে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কারের উদ্যোগ নিয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ জনাব মোঃ সিদ্দিকুর রহমান।


সম্প্রতি রাস্তার বিভিন্ন ভাঙা ও চলাচলের অযোগ্য অংশগুলো মেরামত করে চলাচলের উপযোগী করে তোলেন তিনি। এ কাজের নেতৃত্ব দেন সিদ্দিকুর রহমান এর একজন প্রতিনিদি  পুরো কার্যক্রমটি সরাসরি তত্ত্বাবধান করেন, যিনি উপস্থিত থেকে প্রতিটি ধাপ মনিটর করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।


স্থানীয়রা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “বছরের পর বছর আমরা এই রাস্তা দিয়ে চলাচলের সময় ভোগান্তির শিকার হয়েছি। মেরামতের পর এখন অনেকটাই স্বস্তি পাচ্ছি। সমাজের দায়িত্বশীল ব্যক্তিরা যদি এভাবে এগিয়ে আসেন, তাহলে এলাকাবাসীর সমস্যা অনেকটাই কমে যাবে।”


জনকল্যাণই মূল লক্ষ্য
এ বিষয়ে অনুভূতি প্রকাশ করে জনাব মোঃ সিদ্দিকুর রহমান বলেন, “জনকল্যাণই আমাদের প্রধান লক্ষ্য। মানুষের কষ্ট লাঘব করতে পেরে আমি আনন্দিত। ভবিষ্যতেও এলাকার উন্নয়নে যা কিছু করা সম্ভব, করার চেষ্টা অব্যাহত থাকবে।”


উল্লেখ্য, এই ধরনের ব্যক্তি উদ্যোগের মাধ্যমে এলাকার অবকাঠামো উন্নয়নের পাশাপাশি সামাজিক সচেতনতা ও সম্প্রীতি বৃদ্ধি পাচ্ছে বলে মনে করছেন সচেতন মহল।


স্থানীয়দের প্রত্যাশা, ভবিষ্যতে এমন জনমুখী কাজ আরও বেশি দেখা যাবে, যাতে করে রাজারগাঁও সহ হাজীগঞ্জ উপজেলার উন্নয়ন ত্বরান্বিত হয় এবং জনগণের জীবনযাত্রা সহজ হয় আমরা আরো জানতে পারি যে জনাব সিদ্দিকুর রহমান এর মাধ্যমে দক্ষিণ  পশ্চিম রাজারগাঁও শেখ বাড়ি,গোলাম আলী দরবেশ বাড়ির রাস্তায়  ইট আর বালু দিবে আজ।