সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ এ ০১:৫৬:১৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

শুভেচ্ছা বার্তা: ঢাকা প্রেস-এর ৭ বছরে পদার্পণ

শুভেচ্ছা বার্তা: ঢাকা প্রেস-এর ৭ বছরে পদার্পণ

মো: আমিনুল ইসলাম:-


শুভেচ্ছা বার্তা......

ঢাকা প্রেস সফলভাবে ছয় বছর অতিক্রম করে এখন সপ্তম বছরে পা দিয়েছে। এই দীর্ঘ পথচলার পেছনে যার নিরলস পরিশ্রম, অকুণ্ঠ ভালোবাসা ও দক্ষ নেতৃত্ব সবচেয়ে বেশি অবদান রেখেছে—তিনি হলেন আমানউল্লাহ সরকার।

 

শুভেচ্ছা বার্তা: ঢাকা প্রেস-এর ৭ বছরে পদার্পণ

আমানউল্লাহ সরকার (প্রকাশক-ঢাকা প্রেস/অনলাইন নিউজ পোর্টাল)

 

তিনি শুধু ঢাকা প্রেস-এর প্রকাশকই নন, বরং একজন খ্যাতিমান আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সম্মানিত সদস্য এবং আইন বিষয়ক লেখক হিসেবেও সুপরিচিত।

 

শুরু থেকেই তিনি পরিবারের সদস্যদের মতো সংবাদকর্মীদের পাশে থেকে, ভালোবাসা ও বন্ধুত্বের বন্ধনে বেঁধে ঢাকা প্রেস-কে এগিয়ে নিয়েছেন। তাঁর ধারাবাহিক নেতৃত্ব এবং দিন-রাতের শ্রম ও মেধার ফসল হিসেবেই ঢাকা প্রেস আজ দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অনলাইন সংবাদ মাধ্যমের মানচিত্রেও জায়গা করে নিয়েছে।

 

এই আনন্দঘন মুহূর্তে, ঢাকা প্রেস পরিবারের সকল কলাকুশলী ও সংবাদকর্মীর পক্ষ থেকে আমরা প্রকাশক জনাব আমানউল্লাহ সরকারকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সেই সঙ্গে মহান আল্লাহ তাআলার দরবারে তাঁর এবং তাঁর পরিবারের সকল সদস্যের জন্য সুস্থ, সুন্দর জীবন ও দীর্ঘ নেক হায়াত কামনা করছি।

আমিন।