সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ এ ০১:৫৫:৫৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

চারঘাটে মেধাবী শিক্ষার্থীদের মাঝে সনদ ও ক্রেষ্ট পুরস্কার বিতরন অনুষ্ঠিত 

চারঘাটে মেধাবী শিক্ষার্থীদের মাঝে সনদ ও ক্রেষ্ট পুরস্কার বিতরন অনুষ্ঠিত 

মোঃ শফিকুল ইসলাম, চারঘাট (রাজশাহী):-



রাজশাহীর চারঘাটে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ২০২২-২৩ সালের উপজেলার শ্রেষ্ট শিক্ষার্থীদের মাঝে সনদ ও ক্রেষ্ট বিতরন করা হয়েছে।


 

চারঘাটে মেধাবী শিক্ষার্থীদের মাঝে সনদ ও ক্রেষ্ট পুরস্কার বিতরন অনুষ্ঠিত 




শিক্ষা মন্ত্রালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরর এর পারফরমেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারী ইন্সটিটিউশনস স্কিম, এসইডিপির আওতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে উপজেলা পরিষদ হলরুমে পুরুস্কার বিতরন অনুষ্ঠানে উপজেলা একাডেমিক সুপারভাইজার রাহিদুল ইসলাম এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, রাজশাহী অঞ্চলের পরিচালক  অধ্যাপক মোহা: আছাদুজ্জামান। পুরস্কার বিতরনী অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রাজশাহী অঞ্চলের সহকারী পরিচালক (কলেজ) আলমাছ উদ্দিন, জেলা শিক্ষা অফিসার আব্দুল ওয়াহাব, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অ:দা) মোতাহার হোসেনসহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, ম্যানেজিং বডি সভাপতি,অভিভাবক ও মেধাবী ছাত্র-ছাত্রীবৃন্দ।


জেলা শিক্ষা অফিস, রাজশাহী ও উপজেলা শিক্ষা অফিস  আয়োজনে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরিক্ষায় সর্বোচ্চ নম্বর ও দ্বিতীয় সর্বোচ্চ নম্বর প্রাপ্ত ১৭ শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ৩৬ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে সনদ ও ক্রেষ্ট প্রদান করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, রাজশাহী অঞ্চলের পরিচালক।