সর্বশেষ সংবাদ — পাতা ৯৮
জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো ও টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের
বৈশ্বিক এসডিজি অর্থায়ন ঘাটতি মোকাবিলা এবং ন্যায্য, অন্তর্ভুক্তিমূলক ও কার্যকর আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে জরুরি ও সমন্বিত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে বাংলাদেশ। গত বৃহস্পতিবার জাতিসংঘ সদরদপ্তরে অনুষ্ঠিত ইকোসক ফাইন্যান্সিং ফর ডেভেলপমেন্ট ফোরাম ২০২৬-এর সাধারণ বিতর্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সালাহউদ্দিন নোমান চৌধুরী এ...
নতুন করে টাকা ছাপানোর পথে সরকার, মূল্যস্ফীতি নিয়ে পিআরআইয়ের উদ্বেগ
দেশের অর্থনীতির জন্য নতুন এক শঙ্কার খবর দিলেন বিশ্লষকরা। গবেষণাপ্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) পক্ষ থেকে জানানো হয়েছে, সরকার আবারও টাকা ছাপিয়ে বাজার সচল রাখার পথে হাঁটছে। কেবল মার্চ মাসেই বাংলাদেশ ব্যাংক থেকে সরকার প্রায় ২০ হাজার কোটি টাকা ঋণ নিয়েছে, যাকে অর্থনীতিবিদরা ‘হাইপাওয়ার মানি’ বা সরাসরি ছাপানো টাকা হিসেবে অভিহিত করছেন। এর ফল...
দুই বছর পর শান্তর সেঞ্চুরি, স্বস্তিতে বাংলাদেশ
চট্টগ্রামে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ নির্ধারণী শেষ ওয়ানডেতে ব্যাটিং বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে দায়িত্বশীল এক সেঞ্চুরি তুলে নিয়েছেন নাজমুল হোসেন শান্ত। টস হেরে শুরুতে ব্যাটিং করতে নেমে মাত্র ২৬ রানে ৩ উইকেট হারিয়ে যখন বাংলাদেশ ধুঁকছিল, তখনই ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হন তিনি। ওপেনার সাইফ হাসান ও তানজিদ হাসান তামিম দ্রুত বিদায় নিলে চাপে পড়ে স্বাগতিকরা...
হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু
দেশে সংক্রামক ব্যাধি হামের প্রকোপ ভয়াবহ রূপ ধারণ করছে। গত ২৪ ঘণ্টায় এই মরণব্যাধিতে আক্রান্ত হয়ে এবং এর উপসর্গ নিয়ে আরও ৫টি শিশু মৃত্যুর কোলে ঢলে পড়েছে। এর মধ্যে ১টি শিশুর মৃত্যু সরাসরি হামে আক্রান্ত হয়ে এবং বাকি ৪টি শিশুর মৃত্যু হামের উপসর্গজনিত কারণে হয়েছে বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক নিয়মিত বুলে...
ময়মনসিংহ মেডিকেলে সংঘর্ষ: ছাত্রদল আহ্বায়কসহ ৬ জনের বিরুদ্ধে মামলা
ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ মেডিকেল কলেজের বাঘমারা ছাত্রাবাসে সংঘর্ষের ঘটনায় কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক তানভীর আবদুল্লাহসহ ৬ জনের নাম উল্লেখ করে নতুন একটি মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়েছে। এ নিয়ে সংঘর্ষের ঘটনায় মোট মামলা দাঁড়াল দুটি। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত ১৭ এপ্রিল রাতে এমবিবি...
দুধে ভেজাল শনাক্তে ঘরোয়া কিছু পরীক্ষা: সচেতন থাকার পরামর্শ বিশেষজ্ঞদের
অনলাইন ডেস্ক দুধ মানবদেহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পুষ্টির উৎস। এতে ভিটামিন ডি, বি১২, প্রোটিন ও ক্যালসিয়ামসহ নানা উপকারী উপাদান থাকায় এটি দৈনন্দিন খাদ্যতালিকায় গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। তবে বাজারে সহজলভ্য সব দুধ যে খাঁটি—এমন নিশ্চয়তা নেই। অনেক ক্ষেত্রে দুধে পানি, স্টার্চ, ডিটারজেন্ট কিংবা বিভিন্ন সিন্থেটিক পদার্থ মিশিয়ে ভেজাল করা হয়, যা স...
দ্বিতীয় তেল শোধনাগার তৈরি করা অত্যন্ত জরুরি
স্বাধীনতার দীর্ঘ সময় পার হলেও দেশে এখনো দ্বিতীয় কোনো তেল শোধনাগার নির্মাণ না হওয়াকে “গুরুত্বপূর্ণ ঘাটতি” হিসেবে উল্লেখ করেছেন সেনাবাহিনীর প্রধান ওয়াকার-উজ-জামান। তিনি বলেছেন, দ্বিতীয় কোনো রিফাইনারি বা তেল শোধনাগার তৈরি করা অত্যন্ত জরুরি। বৃহস্পতিবার দুপুরে মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি) আয়োজিত ‘ক্যাপস্টোন কোর্স ২০২৬’-এর সমাপনী অন...
হরমুজ সংকট ও আমেরিকান সাম্রাজ্যের ‘সুয়েজ মুহূর্ত’: পতন কি আসন্ন?
মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধের ঘনঘটা কি কেবলই এক দীর্ঘস্থায়ী ‘স্থির সংঘাতের’ (Frozen conflict) পূর্বাভাস, নাকি এটি কোনো এক মহাক্ষমতার পতনের মহড়া? ট্রাম্পের সাম্প্রতিক যুদ্ধবিরতি ঘোষণা এবং ইরানের রণকৌশল এই প্রশ্নটিকেই এখন বড় করে তুলছে। ট্রাম্প নিউইয়র্ক পোস্টকে জানিয়েছেন, শুক্রবারের মধ্যে ইরানের সঙ্গে আলোচনা হতে পারে। অথচ আল্টিমেটাম শেষ হওয়ার মাত্র এ...
প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ। আজ বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বিষয়টি নিশ্চিত করে প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি জানান, বৈঠকে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়...
বেসরকারি উদ্যোগে চালু হবে সরকারি ৬টি বন্ধ পাটকল: মন্ত্রী
বস্ত্র ও পাট এবং বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীনস্থ সরকারি বন্ধ পাটকলগুলোর মধ্যে ছয়টি আগামী ছয় মাসের মধ্যে বেসরকারি উদ্যোগে চালু করার সীদ্ধান্ত নিয়েছে সরকার। আজ বৃহস্পতিবার সকালে সচিবালয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। এর আগে বস্ত্র ও পাট মন্ত্রণালয়...
কুমিল্লায় ৬০০ পিস ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেপ্তার
অনলাইন ডেস্ক: কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সোনা মিয়া ওরফে ইসমাইল (৩৯) নামে এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২২ এপ্রিল) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণপাড়া থানার পুলিশ অভিযান চালিয়ে ধান্যদৌল গ্রামে তার নিজ বসতঘর থেকে ইয়াবাসহ তাকে আটক করে থানায় নিয়ে যায়। স্থানীয় সূত্রে জানা গেছে,...
ভার্চুয়াল আদালতের যাত্রা : প্রথম দিনেই সুপ্রিম কোর্টে ১৭৭ মামলা নিষ্পত্তি
বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগ মিলে প্রথম দিনে মোট ৭০৭টি মামলার শুনানি ও ১৭৭টি মামলা নিষ্পত্তি দেওয়া হয়েছে। বুধবার (২২ এপ্রিল) তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ভার্চুয়াল উপস্থিতিতে শুনানির মাধ্যমে আপিল বিভাগে (চেম্বার জজ আদালতসহ) ৯৫টি মামলার শুনানি ও ২১টি মামলা নিষ্পত্তি করা হয় এবং হাইকোর্ট বিভাগে ৬১২টি মামলার শুনানি ও ১৫৬টি মামলা নিষ্পত...
আইসিইউতে ভর্তি বাবার চিকিৎসায় সহায়তা চেয়ে সন্তানের আবেদন
মো: আমিনুল ইসলাম রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন বাবার জন্য আর্থিক ও চিকিৎসা সহায়তা চেয়ে আবেদন জানিয়েছেন এক সন্তান। জানা যায়, অভিনেতা তারিকুজ্জামান তপন অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর গ্রীন লাইফ হাসপাতালে ভর্তি করা হয় এবং বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় পরিবারের পক্ষ থেকে সবার কাছে...
২৬ এপ্রিলের মধ্যে চালু হচ্ছে আদানির বন্ধ ইউনিট: বিদ্যুৎ বিভাগ
আদানির বিদ্যুৎকেন্দ্রের বন্ধ হওয়া ইউনিট থেকে আগামী ২৬ এপ্রিলের মধ্যে বিদ্যুৎ সরবরাহ শুরু হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ বিভাগের যুগ্মসচিব উম্মে রেহানা। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সচিবালয়ে দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। উম্মে রেহানা বলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে প্রয়োজনীয় জ্বালানি আমদানি করে...
ইরানে জরুরি চিকিৎসাসামগ্রী পাঠাচ্ছে বাংলাদেশ
মানবিক সহায়তার অংশ হিসেবে ইরানে জরুরি চিকিৎসাসামগ্রী পাঠাচ্ছে বাংলাদেশ। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহনাবাদির কাছে এ সামগ্রী হস্তান্তর করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ জানায়, প্রধানমন্ত্রীর সিদ্ধান্তে জরুরি চিকিৎসা সহায়তাসামগ্রী ইরানে পাঠানোর জন্য ঢাকায় ইরানি রাষ্ট্রদূতের নিকট আজ সকা...
শাহজালালের থার্ড টার্মিনাল চালু নতুন বছরে : বিমান প্রতিমন্ত্রী
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জানিয়েছেন, চলতি বছরের ১৬ ডিসেম্বর বা নতুন বছরের শুরুতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালু হবে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান তিনি। প্রতিমন্ত্রী বলেন, ‘যেকোনো মূল্যে বিমানকে লাভজনক প্রতিষ্ঠানে রূপ দিতে নির্দেশ দি...
সৌদিতে দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু
এ বছর হজের জন্য বাংলাদেশ থেকে বৃহস্পতিবার (২২ এপ্রিল) পর্যন্ত সৌদি আরবে পৌঁছেছেন ২৫ হাজার ৩৯৬ জন হজযাত্রী। একই সময়ে সেখানে দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। হজ বুলেটিন থেকে এসব তথ্য জানা গেছে। বুলেটিন অনুযায়ী, সৌদি আরবে পৌঁছানো হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ২ হাজার ৮৭০ জন এবং বেসরকারিভাবে গেছেন ২২ হাজার ৫২৬ জন। এ পর্যন্ত মোট ৬৩টি...
সীতাকুণ্ডের শোকলালহাটে তুলার গুদামে আগুন, ক্ষয়ক্ষতি প্রায় ৮ লাখ টাকা
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: সীতাকুণ্ডের শোকলালহাট এলাকায় একটি তুলার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ভায়ারখীল রোড সংলগ্ন মো. সফিকের মালিকানাধীন লেপ-তোষকের দোকানের তুলার গুদামে এ আগুন লাগে। সীতাকুণ্ড ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিস...






























