সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৬:৪৯:৫৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ইশরাক হোসেন সভাপতি, জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

ইশরাক হোসেন সভাপতি, জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে সভাপতি এবং ড. কে এম আই মন্টিকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে।
    

বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
 

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনকে আরও গতিশীল ও কার্যকর করতে ২০২৫ সালের ২৪ নভেম্বর ঘোষিত আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে নতুন এই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
 

নতুন কমিটিতে সিনিয়র সহ-সভাপতি করা হয়েছে জাহেদুল হক শামীমকে। এছাড়া আরও ২০ জনকে সহ-সভাপতি পদে দায়িত্ব দেওয়া হয়েছে।
 

সাধারণ সম্পাদক ড. কে এম আই মন্টির সঙ্গে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আব্দুল্লাহ আল মামুন। পাশাপাশি সহ-সাধারণ সম্পাদক পদে রয়েছেন ১৩ জন নেতা।
 

প্রেস বিজ্ঞপ্তিতে নবগঠিত কমিটির মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও বেগবান হবে বলে আশা প্রকাশ করা হয়।