সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৯:০৭:৩৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা বৃষ্টিও মারা গেছেন

যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা বৃষ্টিও মারা গেছেন

যুক্তরাষ্ট্রে নিখোঁজ থাকা বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। শনিবার সকালে তার ভাই জাহিদ হাসান প্রান্ত সামাজিক যোগাযোগমাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন। নিহত নাহিদা নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ফলিত রসায়ন ও কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক শিক্ষার্থী ছিলেন।

নিহতের ভাই জাহিদ হাসান প্রান্ত জানান, মার্কিন পুলিশ তাকে ফোন করে মৃত্যুর খবর নিশ্চিত করেছে। পুলিশ জানিয়েছে, একটি বাসার ভেতর থেকে সংগৃহীত রক্তের নমুনার সঙ্গে ডিএনএ পরীক্ষায় নাহিদার মিল পাওয়া গেছে। তবে তার পূর্ণাঙ্গ মরদেহ উদ্ধার করা সম্ভব হবে কি না, সে বিষয়ে পুলিশ এখনো নিশ্চিত নয়।

এর আগে অপর নিখোঁজ শিক্ষার্থী জামিল লিমনের ক্ষতবিক্ষত মরদেহ ফ্লোরিডার ট্যাম্পার হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজ এলাকা থেকে উদ্ধার করা হয়। এই জোড়া হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত সন্দেহে জামিলের রুমমেট হিশাম সালেহ আবুঘরবেহকে (২৬) গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। বর্তমানে তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

নিহত জামিল লিমন ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় ভূগোল ও পরিবেশ বিজ্ঞানে পিএইচডি করছিলেন এবং নাহিদা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডক্টরাল গবেষণায় নিয়োজিত ছিলেন। মেধাবী এই দুই শিক্ষার্থীর মৃত্যুতে তাদের পরিবার ও সাবেক শিক্ষাপ্রতিষ্ঠানে শোকের মাতম চলছে। পরিবারের সদস্যরা এই নৃশংস ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।