বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৯:২০:০৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

গোপালগঞ্জে আইজিপি: জনগণের আস্থা অর্জনে পেশাদারিত্বের বিকল্প নেই

গোপালগঞ্জে আইজিপি: জনগণের আস্থা অর্জনে পেশাদারিত্বের বিকল্প নেই

গোপালগঞ্জ প্রতিনিধি:


বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, জনগণের আস্থা অর্জনই পুলিশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এ লক্ষ্য পূরণে সততা, নিষ্ঠা ও সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের কোনো বিকল্প নেই।

শুক্রবার (২৪ এপ্রিল ২০২৬) বিকেলে গোপালগঞ্জ পুলিশ লাইনস ড্রিল শেডে আয়োজিত আইন-শৃঙ্খলা বিষয়ক বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এর আগে দুপুরে গোপালগঞ্জ পুলিশ অফিসার্স মেসে পৌঁছালে আইজিপিকে উষ্ণ অভ্যর্থনা জানান জেলা পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ। পরে জেলা পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে।

পুলিশ সুপার মো. হাবীবুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় গোপালগঞ্জসহ ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর ও রাজবাড়ী জেলার পুলিশ সুপাররা উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তা, সদস্য এবং সিভিল স্টাফ এতে অংশ নেন।

সভায় মাঠপর্যায়ে দায়িত্ব পালনের সময় সম্মুখীন হওয়া নানা প্রতিবন্ধকতা, পেশাগত সমস্যা এবং সুযোগ-সুবিধা বৃদ্ধির বিষয় তুলে ধরেন পুলিশ সদস্যরা। আইজিপি মনোযোগ দিয়ে তাদের বক্তব্য শোনেন এবং ধাপে ধাপে সমস্যাগুলো সমাধানের আশ্বাস দেন।

তিনি আরও বলেন, পুলিশের সঙ্গে জনগণের সুসম্পর্ক বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের পাশে দাঁড়িয়ে তাদের আস্থা অর্জন করতে হবে। একই সঙ্গে বাহিনীর ভাবমূর্তি আরও উজ্জ্বল করতে সবাইকে দায়িত্বশীল আচরণ করার নির্দেশনা দেন তিনি।