বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ১০:১২:৪৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ইরানে জরুরি চিকিৎসাসামগ্রী পাঠাচ্ছে বাংলাদেশ

ইরানে জরুরি চিকিৎসাসামগ্রী পাঠাচ্ছে বাংলাদেশ

মানবিক সহায়তার অংশ হিসেবে ইরানে জরুরি চিকিৎসাসামগ্রী পাঠাচ্ছে বাংলাদেশ। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহনাবাদির কাছে এ সামগ্রী হস্তান্তর করা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ জানায়, প্রধানমন্ত্রীর সিদ্ধান্তে জরুরি চিকিৎসা সহায়তাসামগ্রী ইরানে পাঠানোর জন্য ঢাকায় ইরানি রাষ্ট্রদূতের নিকট আজ সকালে হস্তান্তর করেছে বাংলাদেশ। জানা গেছে, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মাধ্যমে এ সহায়তা পাঠানো হচ্ছে।

উল্লেখ্য, কয়েক মাস ধরে ইরান ও আমেরিকা-ইসরাইল যুদ্ধ চলমান রয়েছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। বিভিন্ন দেশ ইরানে মানবিক সহায়তা পাঠাচ্ছে।