সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৭:৩৭:৩০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

দুই বছর পর শান্তর সেঞ্চুরি, স্বস্তিতে বাংলাদেশ

দুই বছর পর শান্তর সেঞ্চুরি, স্বস্তিতে বাংলাদেশ

চট্টগ্রামে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ নির্ধারণী শেষ ওয়ানডেতে ব্যাটিং বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে দায়িত্বশীল এক সেঞ্চুরি তুলে নিয়েছেন নাজমুল হোসেন শান্ত। টস হেরে শুরুতে ব্যাটিং করতে নেমে মাত্র ২৬ রানে ৩ উইকেট হারিয়ে যখন বাংলাদেশ ধুঁকছিল, তখনই ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হন তিনি।

ওপেনার সাইফ হাসান ও তানজিদ হাসান তামিম দ্রুত বিদায় নিলে চাপে পড়ে স্বাগতিকরা। উইকেটে থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি সৌম্য সরকার। তবে চতুর্থ উইকেটে লিটন দাসের সঙ্গে ১৬০ রানের বিশাল জুটি গড়ে দলকে বিপদমুক্ত করেন শান্ত।

ব্যক্তিগত ৭৬ রানে লিটন ফিরলেও অন্য প্রান্তে অবিচল ছিলেন শান্ত। ১১৪ বলে ৯টি চার ও ২টি ছক্কায় ওয়ানডে ক্যারিয়ারের চতুর্থ শতক পূর্ণ করেন তিনি। এটি ওয়ানডেতে দীর্ঘ দুই বছর ও ২০ ইনিংস পর তার প্রথম সেঞ্চুরি।

কাকতালীয়ভাবে শান্তর সর্বশেষ সেঞ্চুরিটিও এসেছিল চট্টগ্রামের এই একই মাঠে। ২০২৪ সালের ১৩ মার্চ শ্রীলঙ্কার বিপক্ষে ১২২ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন তিনি। আজ শেষ পর্যন্ত ১১৯ বলে ১০৫ রান করে সাজঘরে ফেরেন এই বাঁহাতি ব্যাটার।

শান্তর এই অনবদ্য ইনিংসের ওপর ভর করে বড় সংগ্রহের স্বপ্ন দেখছে বাংলাদেশ। প্রতিবেদনটি লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪৬ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৩৭ রান। বর্তমানে মেহেদী হাসান মিরাজ ও তাওহীদ হৃদয় অপরাজিত থেকে লড়াই চালিয়ে যাচ্ছেন।