সর্বশেষ সংবাদ — পাতা ৮০০
মামলায় জড়ালেন শাহরুখ খান
ছেলে আরিয়ান খানের মামলার রেশ না কাটতেই ঘুষ দেওয়ার অভিযোগ উঠল বলিউড বাদশা শহরুখ খানের বিরুদ্ধে। এবার ছেলেকে বাঁচাতে ঘুষ দেওয়ার অভিযোগে বম্বে হাইকার্টে জনস্বার্থে মামলা দায়ের করা হয়েছে কিং খানের নামে । আগামী ২০ জুন এই মামলার শুনানি অনুষ্ঠিত হবে। ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী , আরিয়ান খানের মাদক মামলায় মহারাষ্ট্রের প্রাক্তন এনসিবি কর্মকর্তা সমীর ওয়...
৬ বছর দেশে ফিরতে পারেননি আয়ুব ভিসা জটিলতায় অবশেষে ফিরলো লাশ হয়ে
ভিসা জটিলতার কারণে দীর্ঘ ছয় বছর দেশে ফিরতে পারেননি সংযুক্ত আরব আমিরাত প্রবাসী আয়ুব খান। অবশেষে লাশ হয়ে দেশে ফিরছেন রাউজানের এই রেমিট্যান্সযোদ্ধা। ইসলামী নবজাগরণ সংগঠনের মহাসচিব মাওলানা মঈনুদ্দীন বলেন, ‘গত ৫ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেন। তার লাশ দেশে প্রেরণে আইনগত ও যাবতীয় ডকুমেন্ট ক্লিয়ারেন্সে সহায়তা করেছে বুর্জ খলিফা ট্রাভেল এজেন্সি...
দেশে ডিজিটাল ব্যাংক স্থাপন
দেশে ডিজিটাল ব্যাংক স্থাপনের নীতিমালা চূড়ান্ত করেছে বাংলাদেশ ব্যাংক। এই ব্যাংকের কোনো শাখা, উপশাখা, এটিএম বুথ বা কোনো স্থাপনা থাকবে না। মুঠোফোন অথবা ডিজিটাল যন্ত্র ব্যবহার করেই গ্রাহকদের ব্যাংক সেবা দেওয়া হবে। এটি গঠনে প্রয়োজন হবে ১২৫ কোটি টাকা, পরিচালক হতে লাগবে কমপক্ষে ৫০ লাখ টাকা। বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ গতকাল বুধবার ডিজিটাল ব্যাংক গঠনে...
গাজা যুদ্ধে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধাপরাধের 'জোরালো প্রমাণ'
গাজা যুদ্ধে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধাপরাধের 'জোরালো প্রমাণ' পাওয়া গেছে বলে দাবি করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। এ যুদ্ধাপরাধের সঙ্গে জড়িতদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানোরও আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাটি। খবর বিবিসির। বুধবার (১৪ জুন) বিবিসিতে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি সেনাবাহিনী হাদার গোল্ডিনকে অপহরণের জের ধরে কোনও নি...
মুমিনের জন্য কল্যাণকর দ্বিনের জ্ঞান
মহান আল্লাহ তাঁর প্রিয় বান্দাদের জ্ঞানার্জনের প্রতি বিশেষভাবে উৎসাহ দিয়েছেন। মুমিনের আলোর মিনার পবিত্র কোরআনের প্রথম বার্তা ছিল, ‘ইকরা’। পড়ো! শুধু তাই নয়, পবিত্র কোরআনে তিনি জ্ঞানীদের প্রশংসা করতে গিয়ে বলেছেন, আল্লাহ সাক্ষ্য দেন যে নিশ্চয়ই তিনি ছাড়া কোনো সত্য ইলাহ নেই। আর ফেরেশতারা এবং জ্ঞানীরাও, আল্লাহ ন্যায়নীতির ওপর প্রতিষ্ঠিত। তিনি ছাড়া অন্য কোন...
জনপ্রিয় প্লেব্যাক শিল্পী সারদা মারা গিয়েছেন
হিন্দি সিনেমার জনপ্রিয় প্লেব্যাক শিল্পী সারদা রাজন মারা গেছেন। আজ ৮৬ বছর বয়সী গায়িকার মৃত্যু হয় বলে জানিয়েছে বিনোদনবিষয়ক ভারতীয় গণমাধ্যম ফিল্মফেয়ার। গায়িকা ক্যানসারে ভুগছিলেন। ষাট ও সত্তর দশকের হিন্দি প্লেব্যাক লতা মঙ্গেশকর ও আশা ভোসলের পাশাপাশি যে কয়েকজন শিল্পী দাপটের সঙ্গে নিজেদের অবস্থান ধরে রেখেছিলেন, সারদা ছিলেন তাঁদের অন্যতম। ১৯৬৬ সালে মুক্তি...
কোন দিন ফিরবে না আর তত্ত্বাবধায়ক সরকার: নানক
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল প্রতিদিন নানাভাবে উস্কানিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক। তিনি বলেন, দেশকে অস্থিতিশীল করতে বিএনপি-জামায়াত তৎপর। কিন্তু নির্বাচনের আসার সাহস দেখাতে পারছেন না। সাহস থাকলে নির্বাচনে আসুন। বরিশাল খুলনায় জনগণ যে রায় দিয়েছেন তা উপলব...
শান্তর সাফল্যের চাবিকাঠি তার কঠোর পরিশ্রম
বারবার ব্যর্থ হবার পরও নিজের কাজের উপর বিশ্বাস থাকায় দিন শেষে ধারাবাহিতা অর্জনে সহায়তা করেছে বলে মনে করেন বাংলাদেশের ব্যাটার নাজমুল হোসেন শান্ত। সবচেয়ে প্রতিভাবান ক্রিকেটারদের একজন হিসাবে পরিচিতি পাবার পরও শুরুর দিকে নিজেকে মেলে ধরতে পারেননি শান্ত। এ কারনে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে কঠোর সমালোচনা করেছিলো ভক্তরা। কখনো কখনো সমালোচনা করতে গিয়ে...
কারিতাস বাংলাদেশে নিয়োগ বিজ্ঞপ্তি
বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস বাংলাদেশ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। সংস্থাটি ঢাকায় এসডব্লিউভিসি সেক্টরে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। পদের নাম: রিপোর্টিং অ্যান্ড ডকুমেন্টেশন অফিসার (এসডব্লিউভিসি) পদসংখ্যা: ১ যোগ্যতা ও অভিজ্ঞতা: ইংরেজি, সমাজবিজ্ঞান, ডেভেলপমেন্ট স্টাডিজ, গণযোগাযোগ ও সাংবাদিকতা বা যেকোনো বিষয়ে স্নাতকো...
ভাবতে হবে কেনার আগে কনসিলার
আপনার ত্বকে কোনো দাগ ঢাকতে হলে কনসিলারের জুড়ি নেই। মুখের যেকোনো ছোপ বা দাগ দূর করতে সাহায্য করে এটি। তবে কনসিলার কেনার সময় অবশ্যই ভাবতে হবে। কারণ সৌন্দর্য পণ্যের রকমভেদ রয়েছে। অনেকেরই ত্বকের রঙের অসামঞ্জস্য রয়েছে আবার ত্বকের চরিত্রও রয়েছে। তাই ব্র্যান্ডই সবসময় আপনার কাঙ্ক্ষিত ফলাফল বা লুক এনে দিতে পারে না। যারা মূলত চোখের নিচে, চিবুকে, নাকের পাশে র...
রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র সরবরাহকালে দুই রোহিঙ্গাকে আটক
রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র সরবরাহকালে দুই রোহিঙ্গাকে আটক করেছে উখিয়া থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে দুটি দেশীয় অস্ত্র ও ৫০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। বুধবার (১৪ জুলাই) বিকেল ৫টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়ার কোটবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ। আটক হওয়া রোহিঙ্গা আবু বক্কর ও সাদ্দাম কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। এর আগে...
ঋণ খেলাপি কমাতে কঠোর নীতি প্রণয়ন
ব্যাংক খাতের খেলাপি ঋণের পরিমাণ গত ১০ বছরে বৃদ্ধি পেয়ে তিন গুণ হয়েছে। তাই ঋণ খেলাপি কমাতে কঠোর নীতি প্রণয়ন ও তার প্রয়োগ করা জরুরি। ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশের (আইসিসিবি) বার্ষিক সাধারণ সভায় সংগঠনের নেতারা এ মন্তব্য করেন। গত শনিবার ঢাকার বনানীর শেরাটন হোটেলে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন আইসিসিবির সভাপতি মাহবুবুর রহমান। সভায় আরও উপ...
আজ সন্ধ্যায় ভারতের কুচ জেলায় আঘাত হানবে ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’
গুজরাটে উপকূলীয় অঞ্চলে প্রায় ৭৪ হাজার লোককে ঘূর্ণিঝড় ‘বিপর্যয়'- এর কারণে আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। আজ সন্ধ্যায় ভারতের কুচ জেলায় ঘূর্ণিঝড় আঘাত হানতে পারে। রাজ্যের বেশ কয়েকটি জেলায় কমলা ও হলুদ সতর্কতা জারি করা হয়েছে। খবর এনডিটিভি। ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) অনুসারে, বর্তমানে ঘূর্ণিঝড়টি গুজরাট উপকূল থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে র...
মুমিনের সঙ্গে শত্রুতা পোষণ করা আত্মঘাতী
মানুষের সঙ্গে শত্রুতা পোষণ করা, সুযোগ পেলে তার ক্ষতিসাধনের চেষ্টা করা জঘন্য অপরাধ। বিশেষ করে ঈমানদারদের সঙ্গে শত্রুতা পোষণ করা আত্মঘাতী। কারণ ঈমানদারের সঙ্গে শত্রুতা করা, তার ওপর আঘাত করার চেষ্টা করা মানুষকে আল্লাহর রহমত থেকে বঞ্চিত করে দেয়। হাদিস শরিফে ঈমানদারকে গালি দেওয়ার ব্যাপারে পর্যন্ত সতর্ক করা হয়েছে, যেটাকে সাধারণত খুব হালকা চোখে দেখা হয়। আ...
রেকর্ড গড়ল মুক্তির আগেই 'আদিপুরুষ' সিনেমা
আর মাত্র দু’ দিন পোহালেই ভারতের প্রেক্ষাগৃহে আসবে পদার্পণ ‘আদিপুরুষ’। তার আগেই এই সিনেমা নিয়ে দর্শকদের উন্মাদনা দেখার মতো। দিল্লি, মুম্বাইসহ দেশের মেট্রো সিটিগুলোতে চড়া দামে বিক্রি হচ্ছে টিকিট। এমনকি, মুক্তির আগেই রেকর্ড ব্যবসা করে ফেলেছে প্রভাস-কৃতি শ্যাননের ছবিটি। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, দিল্লি-মুম্বাইয়ের প্রেক্ষাগৃহ থেকে মাল্টিপ্লেক্স...
বিশ্বকাপে খেলা হচ্ছে না অলরাউন্ডার মাইকেল ব্রেসওয়েলে
বড় দুঃসংবাদ পেল নিউজিল্যান্ড। আগামী অক্টোবর-নভেম্বরে ভারতের মাটিতে অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপে খেলা হবে না দলটির অলরাউন্ডার মাইকেল ব্রেসওয়েলের। ইনজুরি কারণে ছিটকে গেলেন তিনি। ইংল্যান্ডের ঘরোয়া টি-টোয়েন্টি ব্লাস্টে উস্টারশায়ার র্যাপিডসের হয়ে ব্যাটিংয়ের সময় ডান পায়ের পেছনের দিকে একিলিস টেন্ডনের ইনজুরিতে পড়েন ব্রেসওয়েল। এজন্য ৬ থেকে ৮ মাসের জন্য মাঠ...
আজ বায়ুদূষণে সপ্তম স্থানে ঢাকা
বায়ুদূষণে বিশ্বের ১০১টি শহরের মধ্যে আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকার স্থান সপ্তম। বাতাসের মান সূচকে (এয়ার কোয়ালিটি ইনডেক্স-একিউআই) আজ এ সময় ঢাকার স্কোর ১১৬। বাতাসের এ মান সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর। একিউআই ইনডেক্সে ‘ভালো’ মানের বায়ুর ক্ষেত্রে স্কোর শূন্য থেকে ৫০। একই সময় বিশ্বের বায়ুদূষণে দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে ভারতের দিল্লি ও ইন্দো...
চালু করতে যাচ্ছে ভারত চীন সীমান্তে বড় জলবিদ্যুৎ প্রকল্প
চীন সীমান্তের কাছে নতুন একটি বড় জলবিদ্যুৎ প্রকল্পে উৎপাদন শুরু করতে চলেছে ভারত কর্তৃপক্ষ। উত্তর-পূর্বাঞ্চলের দুই রাজ্য আসাম ও অরুণাচল প্রদেশের মাঝে সুবানসিরি লোয়ার ড্যাম প্রকল্পটি অবস্থিত। স্থানটি চীনের সীমান্তের কাছাকাছি। ইকোনমিক টাইমসের খবরে বলা হয়েছে, প্রকল্পটি বাস্তবায়ন করছে ভারতের রাষ্ট্রীয় মালিকানাধীন ন্যাশনাল হাইড্রো পাওয়ার কোম্পানি (এনএইচপ...






























