বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৫:০০:৪৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

উইকেট হারাল দিনের শুরুতেই বাংলাদেশ

উইকেট হারাল দিনের শুরুতেই বাংলাদেশ

৫ উইকেটে ৩৬২ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করা বাংলাদেশ আজ সকালে খেলা শুরুর ১৫ মিনিটের মধ্যেই হারিয়েছে ৬ষ্ঠ উইকেট। দিনের দ্বিতীয় ওভারেই নতুন বল নেয় আফগানিস্তান। ইয়ামিন আহমেদজাইয়ের সেই ওভারেই আসে সাফল্য। 

মুশফিকুর রহিমের সঙ্গে দারুণ জুটি গড়া মেহেদি হাসান মিরাজ ফিরেন ইয়ামিনের বলে আমির হামজার তালুবন্দি হয়ে। আউট হওয়ার আগে মিরাজ করেছেন ৮০ বলে ৮ চারে ৪৮ রান। মুশফিকুর রহিমের সঙ্গে ৬ষ্ঠ উইকেট জুটি ছিল ৮৩ রানের।


এর আগে গতকাল বুধবার ঢাকা টেস্টের প্রথম দিনে সেঞ্চুরি করেছিলেন নাজমুল হোসেন শান্ত। ডাবল সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েও তিনি আউট হয়ে যান ১৭৫ বলে ২৩ চার ২ ছক্কায় ১৪৬ রানে।

এছাড়া সেঞ্চুরি মিস করেন ওপেনার মাহমুদুল হাসান জয়। ১৩৭ বলে তিনি করেন ৭৬ রান। শান্ত আর মাহমুদুলের দ্বিতীয় উইকেট জুটি ছিল ২১২ রানের।