বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৫:০১:১২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বিশ্বকাপে খেলা হচ্ছে না অলরাউন্ডার মাইকেল ব্রেসওয়েলে

বিশ্বকাপে খেলা হচ্ছে না অলরাউন্ডার মাইকেল ব্রেসওয়েলে

বড় দুঃসংবাদ পেল নিউজিল্যান্ড। আগামী অক্টোবর-নভেম্বরে ভারতের মাটিতে অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপে খেলা হবে না দলটির অলরাউন্ডার মাইকেল ব্রেসওয়েলের। ইনজুরি কারণে ছিটকে গেলেন তিনি।

ইংল্যান্ডের ঘরোয়া টি-টোয়েন্টি ব্লাস্টে উস্টারশায়ার র‌্যাপিডসের হয়ে ব্যাটিংয়ের সময় ডান পায়ের পেছনের দিকে একিলিস টেন্ডনের ইনজুরিতে পড়েন ব্রেসওয়েল।

এজন্য ৬ থেকে ৮ মাসের জন্য মাঠের বাইরে থাকতে হবে তাকে। আগামী বৃহষ্পতিবার ইংল্যান্ডে অস্ত্রোপচার করাবেন ব্রেসওয়েল। এরপর পুর্নবাসন প্রক্রিয়া শুরু করবেন তিনি।


ব্রেসওয়েলের ইনজুরি নিয়ে নিউজিল্যান্ডের কোচ গ্যারি স্টিড বলেন, ‘প্রথমত, একজন খেলোয়াড় ইনজুরিতে পড়লে তার জন্য খুব খারাপ লাগে এবং বিশেষ করে যখন জানা যায়, বিশ্ব আসরে সে অংশ নিতে পারবেন না।

দলের দুর্দান্ত একজন সদস্য ব্রেসওয়েল। আন্তর্জাতিক অভিষেকের পর ব্ল্যাক ক্যাপদের হয়ে গত ১৫ মাস দুর্দান্ত কেটেছে তার। তিন সংস্করণেই তার দক্ষতা দেখেছি আমরা এবং ভারতে বিশ্বকাপের জন্য গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে উঠেছিল সে।’

এদিকে, বিশ^কাপে খেলা অনিশ্চিত নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসনেরও। সর্বশেষ আইপিএলের প্রথম ম্যাচেই হাটুঁর ইনজুরিতে পড়েন তিনি। ৬ মাসের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন তিনি। বিশ^কাপের আগে উইলিয়ামসনের ব্যাপারে চূড়ান্ত সিদ্বান্ত জানাবে নিউজিল্যান্ড।