মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৬:৪৩:৪৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

রেকর্ড গড়ল মুক্তির আগেই 'আদিপুরুষ' সিনেমা

রেকর্ড গড়ল মুক্তির আগেই 'আদিপুরুষ' সিনেমা

আর মাত্র দু’ দিন পোহালেই ভারতের প্রেক্ষাগৃহে আসবে পদার্পণ ‘আদিপুরুষ’। তার আগেই এই সিনেমা নিয়ে দর্শকদের উন্মাদনা দেখার মতো। দিল্লি, মুম্বাইসহ দেশের মেট্রো সিটিগুলোতে চড়া দামে বিক্রি হচ্ছে টিকিট। এমনকি, মুক্তির আগেই রেকর্ড ব্যবসা করে ফেলেছে প্রভাস-কৃতি শ্যাননের ছবিটি।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, দিল্লি-মুম্বাইয়ের প্রেক্ষাগৃহ থেকে মাল্টিপ্লেক্সের মালিকেরা ‘আদিপুরুষ’-এর টিকিট বিক্রি করে মাথা তুলতে পারছেন না! দ্রুত হারে বিক্রি হচ্ছে টিকিট। প্রায় প্রতিটা হলের সব শো-ই হাউজফুল। মুক্তির দু’দিন আর বক্সঅফিসের মার্কশিটের চিন্তা করতে হবে না নির্মাতাদের। দিল্লি-মুম্বাইয়ে ফার্স্ট ডে ফার্স্ট শোয়ের জন্য ২০০০ টাকায় ‘আদিপুরুষ’-এর টিকিট কিনছেন অনুরাগীরা। অতঃপর মুক্তির আগেই সাড়ে ৫কোটির ব্যবসা করে ফেলেছে এই ছবি।


এখনও পর্যন্ত থ্রিডি শোয়ের অগ্রিম টিকিট বিক্রি হয়েছে ৩.৫০ কোটি টাকার। হিন্দিভাষী থ্রিডি শোয়েও ব্যবসা মন্দ নয়। প্রায় ৫০ লক্ষ টাকার। এখানেই ৪ কোটি টাকার ব্যবসা। পাশাপাশি তেলুগু ভাষায় থ্রিডি শোয়ের অগ্রিম বুকিংয়ে আয় হয়েছে আরও ১.০৬ কোটি টাকা।

প্রসঙ্গত, এর আগে শোনা গিয়েছিল তেলুগু প্রযোজক অভিষেক আগরওয়ালের পথে হেঁটেই রণবীর কাপুর একাই নাকি ১০ হাজার টিকিট কিনে দুঃস্থ শিশুদের ‘আদিপুরুষ’ দেখার ব্যবস্থা করতে চলেছেন। এই সিনেমা যে তেইশের বলিউড বক্সঅফিসেও প্রভাব ফেলবে, তা বলাই বাহুল্য। সূত্র: হিন্দুস্থান টাইমস।