সর্বশেষ সংবাদ — পাতা ৮০
তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন: এক ঐতিহাসিক রাজনৈতিক পটপরিবর্তন
২০২৬ সালের বিধানসভা নির্বাচন ভারতের রাজনীতিতে এক অভাবনীয় পরিবর্তনের সংকেত বয়ে এনেছে। বিশেষ করে দক্ষিণ ভারতের তামিলনাড়ু এবং পূর্ব ভারতের পশ্চিমবঙ্গ, এই দুই রাজ্যেই গতানুগতিক রাজনৈতিক সমীকরণ সম্পূর্ণ বদলে গেছে। একদিকে তামিলনাড়ুতে অভিনেতা বিজয়-এর নবগঠিত দল 'তামিঝাগা ভেট্রি কাজাগাম (TVK)' গত কয়েক দশকের ডিএমকে (DMK) ও এআইএডিএমকে (AIADMK) দ্বিমেরু রাজন...
চট্টগ্রামের এসপি হলেন রমনার ডিসি মাসুদ আলম
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলমকে চট্টগ্রাম জেলার পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (০৫ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। মাসুদ আলম বিসিএস পুলিশের ২৮তম ব্যাচের কর্মকর্তা। তার বাড়ি বগুড়া জেলায়। রমনা বিভাগের ডিসি হিসেবে দায়িত্ব পালনকালে তিনি নানা কারণে আলোচনায় আসে...
এক বছরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন : মির্জা ফখরুল
স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী এক বছরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার চেষ্টা করা হবে। যা আমরা আগেও বলেছি, এখনও বলছি। মঙ্গলবার (৫ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের ষষ্ঠ অধিবেশন শেষে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন,...
হাম : ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৪৪৫ জন
গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে ৬ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে চার শিশু ও নিশ্চিত হাম আক্রান্ত হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে হামে আক্রান্ত হয়েছে এবং হামের উপসর্গ পাওয়া গেছে এমন শিশুর সংখ্যা ১ হাজার ৪৪৫ জন। আজ (মঙ্গলবার) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। স্বাস্থ্য অধ...
চীন সফরে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি আজ মঙ্গলবার (৫ মে) বেইজিংয়ের উদ্দেশ্যে তেহরান ত্যাগ করছেন। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-র আমন্ত্রণে এই সফরে তিনি দ্বিপাক্ষিক সম্পর্ক, আঞ্চলিক নিরাপত্তা এবং চলমান আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে মিলিত হবেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানিয়েছে, দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্...
সংখ্যালঘুদের অধিকার রক্ষায় আরও বেশি সচেষ্ট হতে হবে: হাসনাত আবদুল্লাহ
দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি সংখ্যালঘু হিসেবে চিহ্নিত জনগোষ্ঠীর অধিকার রক্ষায় আরও কার্যকর ও আন্তরিক ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ইতিবাচক চিত্র বিশ্ব দরবারে তুলে ধরতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ...
নওগাঁয় অবৈধ পলিথিনের বিরুদ্ধে মোবাইল কোর্ট, জরিমানা
নওগাঁ প্রতিনিধি: নওগাঁ শহরের সিও বাজার এলাকায় নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার (৫ মে) Naogaon District Administration-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সুজনুর ইসলাম সুজনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে বাজারের দুটি মুদি দোকানে তল্লাশি চালিয়ে প্রায় ৬ কেজি নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দ করা...
লিবিয়ায় বরিশালের যুবক জিম্মি, ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি মাফিয়াদের
বরিশাল প্রতিনিধি লিবিয়ায় মাফিয়া চক্রের হাতে জিম্মি হয়ে গত দুই মাস ধরে চরম নির্যাতনের শিকার হচ্ছেন বরিশালের আগৈলঝাড়া উপজেলার এক যুবক। পরিবারের অভিযোগ, আসাদুল বক্তিয়ার নামের ওই যুবককে অপহরণের পর ভিডিও কলের মাধ্যমে নির্যাতন দেখিয়ে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হচ্ছে। আসাদুল উপজেলার চাত্রিশিরা গ্রামের আবু বক্তিয়ারের ছেলে। জীবিকার সন্ধানে তিনি ২০...
শাপলা হত্যাকাণ্ডে নিহত ৫৮ জনের পরিচয় শনাক্ত
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, ২০১৩ সালের ৫ মে মাসে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে ঢাকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে নিহত ৫৮ জনের পরিচয় শনাক্ত করা হয়েছে। মঙ্গলবার (০৫ মে) দুপুরে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, এসব হত্যাকাণ্ডের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩০ জনের সম্পৃক্ততার তথ্...
শাপলা গণহত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চান বিরোধীদলীয় নেতা
২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে সংঘটিত নারকীয় হত্যাকাণ্ডের ঘটনার একটি স্বাধীন, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য তদন্ত কমিশন গঠন করে প্রকৃত ঘটনা জাতির সামনে উন্মোচন এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা এবং জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিন...
জুনে চীন বা ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী জুন মাসে চীন অথবা ভারত সফরে যেতে পারেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। মঙ্গলবার (৫ মে) দুপুরে বেইজিংয়ের উদ্দেশে ঢাকা ছাড়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। পররাষ্ট্রমন্ত্রী বলেন, জুনে বন্ধুত্বপূর্ণ দেশ, যেমন—চীন ও ভারতের প্রতি প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি রয়েছে। প্রধানমন্ত্রীর সুবিধাজনক সম...
ভারতে যে দলই ক্ষমতায় আসুক, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক একই থাকবে
ভারতে রাজনৈতিক পরিবর্তন হলেও বাংলাদেশ-ভারত সম্পর্কের মৌলিক ধারায় কোনো পরিবর্তন আসবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়। মঙ্গলবার সকালে রাজধানীর জিয়া উদ্যানে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ...
ভৈরবে আম পাড়াকে কেন্দ্র করে সংঘর্ষে নারী-পুরুষসহ আহত ৩০
ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় আম পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নারী ও পুরুষসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (৫ মে) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার শ্রীনগর ইউনিয়নের বধূনগর এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, নবাবের বাড়ির বংশ ও একই এলাকার ফর্সার বাড়ির বংশের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে সংঘর্ষের সূত...
হঠাৎ মৃত্যুর গুজব, দিল্লি থেকে ক্ষোভ জানালেন রুনা লায়লা
বিনোদন ডেস্ক ভারতের দিল্লিতে অবস্থানরত বাংলাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লাকে নিয়ে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে মৃত্যুর গুজব। বিষয়টি নিয়ে উদ্বেগ ও বিভ্রান্তি ছড়িয়ে পড়ে দেশ-বিদেশে তার ভক্ত-অনুরাগীদের মধ্যে। বর্তমানে ‘মিনার–ই–দিল্লি’ পুরস্কার গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে দিল্লিতে রয়েছেন এই কিংবদন্তি শিল্পী। এ সময় হঠাৎ তার মৃত্যুর খবর সামাজিক...
দেশের কোথাও লোডশেডিং নেই
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানিয়েছেন, বর্তমানে দেশে কোথাও বিদ্যুতের লোডশেডিং নেই। তবে বিদ্যুৎ লাইনের ত্রুটিজনিত কারণে সাময়িকভাবে কিছু স্থানে বিদ্যুৎ বিভ্রাট দেখা দিতে পারে। মঙ্গলবার ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত জেলা প্রশাসক সম্মেলনে অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। গ্রামাঞ্চলে লোডশেডিং...
কুড়িগ্রামে সেতু সংকটে ৩০ হাজার মানুষের দুর্ভোগ, মানববন্ধনে স্থায়ী সমাধানের দাবি
মো. হারুন অর রশিদ, রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারী উপজেলার পূর্ব চর ইছাকুড়ি এলাকায় জিঞ্জিরাম নদীর ওপর সেতু না থাকায় প্রায় ৩০ হাজার মানুষ দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন। নিরাপদ যোগাযোগ ব্যবস্থা না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন চলাচল করছেন স্কুল-কলেজের শিক্ষার্থী, কৃষক ও সাধারণ পথচারীরা। এ অবস্থায় শনিবার দুপুরে এলাকাবাস...
সীমান্তে ‘পুশ-ইন’ ঘটলে কঠোর ব্যবস্থা
বাংলাদেশ-ভারত সীমান্তে ‘পুশ-ইন’ সংক্রান্ত কোনো ঘটনা ঘটলে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, ভারতের পশ্চিমবঙ্গে রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষিতে যদি ‘পুশ-ইন’ পরিস্থিতি তৈরি হয়, তাহলে ঢাকা তা মোকাবিলায়...
দুর্ঘটনায় আহত ‘নতুন কুঁড়ি’র ফুটবলার, চিকিৎসার দায়িত্ব নিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী
ক্রীড়া প্রতিবেদক রাজধানীতে সড়ক দুর্ঘটনায় আহত ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতার খুদে ফুটবলার সোহাদার চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব নিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। মঙ্গলবার সকালে ঢাকার জাতীয় নিউরোসায়েন্স হাসপাতালে গিয়ে সোহাদার শারীরিক অবস্থার খোঁজ নেন প্রতিমন্ত্রী। এ সময় তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলে সর্বশেষ অবস্থা সম্পর্কে অবগত হন এবং প্রয়োজনীয়...






























