সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৬:০২:০০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ভারতে যে দলই ক্ষমতায় আসুক, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক একই থাকবে

ভারতে যে দলই ক্ষমতায় আসুক, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক একই থাকবে

ভারতে রাজনৈতিক পরিবর্তন হলেও বাংলাদেশ-ভারত সম্পর্কের মৌলিক ধারায় কোনো পরিবর্তন আসবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়। 

মঙ্গলবার সকালে রাজধানীর জিয়া উদ্যানে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ভারতের জনগণ তাদের ভোটের মাধ্যমে যে সরকার গঠন করেছে, বিএনপি সেই ফলাফলকে সম্মান জানায় এবং বিজয়ীদের অভিনন্দন জানায়।

তিনি আরও বলেন, ভারতের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে মন্তব্য না করে বাংলাদেশের জনগণের স্বার্থ ও জাতীয় ইস্যুকেই অগ্রাধিকার দেওয়া উচিত।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, সরকার নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে দায়িত্ব পালন করছে। এসব সংকট মোকাবিলা করে দেশকে স্থিতিশীল ও উন্নয়নের পথে ফেরানোই এখন প্রধান লক্ষ্য।

এ সময় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিপুণ রায় চৌধুরী বলেন, ভবিষ্যতের রাজনীতি হবে জনগণের কল্যাণকেন্দ্রিক। বাংলাদেশের পররাষ্ট্রনীতি হবে দেশের মানুষের স্বার্থকে সর্বাগ্রে রেখে। জনগণের স্বার্থবিরোধী কোনো সিদ্ধান্ত এই সরকার নেবে না বলেও তিনি আশা প্রকাশ করেন।