সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৬:০৩:০০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

হঠাৎ মৃত্যুর গুজব, দিল্লি থেকে ক্ষোভ জানালেন রুনা লায়লা

হঠাৎ মৃত্যুর গুজব, দিল্লি থেকে ক্ষোভ জানালেন রুনা লায়লা

বিনোদন ডেস্ক

 

 

ভারতের দিল্লিতে অবস্থানরত বাংলাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লাকে নিয়ে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে মৃত্যুর গুজব। বিষয়টি নিয়ে উদ্বেগ ও বিভ্রান্তি ছড়িয়ে পড়ে দেশ-বিদেশে তার ভক্ত-অনুরাগীদের মধ্যে।
 

বর্তমানে ‘মিনার–ই–দিল্লি’ পুরস্কার গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে দিল্লিতে রয়েছেন এই কিংবদন্তি শিল্পী। এ সময় হঠাৎ তার মৃত্যুর খবর সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।
 

তবে গুজবটি সম্পূর্ণ ভিত্তিহীন বলে নিশ্চিত করেছেন রুনা লায়লা। নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি জানান, তিনি সুস্থ ও ভালো আছেন।
 

পোস্টে তিনি লিখেছেন, “আমার মৃত্যু নিয়ে কিছু অদ্ভুত গুজব ছড়াচ্ছে, কিন্তু আমি স্পষ্ট করে জানাতে চাই, আমি সম্পূর্ণ সুস্থ ও সবল আছি।”
 

এই গুজব ছড়িয়ে পড়ার পর বাংলাদেশসহ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত ও পাকিস্তান থেকে অসংখ্য ফোন ও বার্তা পাওয়ার কথা জানিয়ে তিনি বিস্ময়, বিব্রত ও ক্ষোভ প্রকাশ করেন।
 

এ ধরনের ভুয়া তথ্য যাচাই ছাড়া শেয়ার না করার আহ্বান জানিয়ে রুনা লায়লা বলেন, গুজব শুধু তাকে নয়, তার পরিবার ও ঘনিষ্ঠজনদেরও মানসিকভাবে আঘাত করে। তিনি এ ধরনের দায়িত্বজ্ঞানহীন আচরণ থেকে বিরত থাকতে সবার প্রতি আহ্বান জানান।
 

একই সঙ্গে ভক্ত-অনুরাগীদের ভালোবাসা ও উদ্বেগের জন্য কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন এই খ্যাতিমান শিল্পী।