বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৯:৩১:৩৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

সীমান্তে ‘পুশ-ইন’ ঘটলে কঠোর ব্যবস্থা

সীমান্তে ‘পুশ-ইন’ ঘটলে কঠোর ব্যবস্থা

বাংলাদেশ-ভারত সীমান্তে ‘পুশ-ইন’ সংক্রান্ত কোনো ঘটনা ঘটলে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। 

পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, ভারতের পশ্চিমবঙ্গে রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষিতে যদি ‘পুশ-ইন’ পরিস্থিতি তৈরি হয়, তাহলে ঢাকা তা মোকাবিলায় সক্রিয় ভূমিকা নেবে। 

তিস্তা চুক্তি প্রসঙ্গে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ভারত এ বিষয়ে ইতিবাচক উদ্যোগ নেবে। পাশাপাশি, তিস্তা সমস্যার সমাধানে চীনের প্রস্তাবিত মহাপরিকল্পনা নিয়েও আলোচনা অব্যাহত থাকবে।

এর আগে, ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী। বৈঠক শেষে তিনি জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া বাণিজ্য চুক্তি বাংলাদেশের জন্য অত্যন্ত ইতিবাচক। এ নিয়ে যে সমালোচনা হচ্ছে, তা তুলনামূলক বিশ্লেষণ করলে ভিন্নভাবে প্রতীয়মান হবে বলে তিনি মন্তব্য করেন।

চীন সফর প্রসঙ্গে তিনি আরও বলেন, আসন্ন সফরে তিস্তা মহাপরিকল্পনা একটি গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হিসেবে থাকবে।