সর্বশেষ সংবাদ — পাতা ৬৬৮
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) অনির্দিষ্টকালের জন্য বন্ধ
সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে। আজ বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বিকেল ৫ টার মধ্যে ছাত্রদের এবং শুক্রবার (২৬ এপ্রিল) সকাল ৯ টার মধ্যে ছাত্রীদের হল ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত আজ দুপুরে একাডেমিক কাউন্সিলের...
উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপের ভোটে অংশ নেওয়া পদধারী নেতাদের বহিষ্কার করছে বিএনপি
উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপের ভোটে অংশ নেওয়া পদধারী নেতাদের বহিষ্কার করছে বিএনপি। গতকাল বুধবার পর্যন্ত ৩৮ নেতার তালিকা প্রণয়ন করে তাদের শোকজ দেওয়া হয়েছে। তাদের ৪৮ ঘণ্টার মধ্যে জবাব দিতে বলা হয়েছে। এই সময়ের মধ্যে যারা ভোট থেকে বিরত না হবেন, তাদের বহিষ্কারের আলটিমেটাম প্রদান করা হয়েছে। শোকজের সদুত্তর না পেয়ে গতকাল বুধবার পর্যন্ত ১০-১২ জনকে প্রা...
রাঙামাটিতে ইউপিডিএফের ডাকে অর্ধদিবস সড়ক ও নৌপথ অবরোধ
বান্দরবানে কেএনএফবিরোধী যৌথ অভিযানের নামে নিরীহ মানুষ হত্যা, গণগ্রেপ্তার, আটক, হয়রানি ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র ক্রয়ের উপর বাধা-নিষেধের প্রতিবাদে। বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ভোর ৫টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। রাঙামাটি শহর ছাড়া জেলার বাকি স্থানে। উল্লেখযোগ্য স্থান: রাঙামাটি-মহালছড়ি-খাগড়াছড়ি সড়ক নানিয়ারচর সড়কের টিএন্ডটি বাজার এলাকা কতুকছড...
২৮ এপ্রিল ব্যাংক বন্ধ থাকবে যেসব এলাকায়
আগামী রবিবার (২৮ এপ্রিল) দেশের ২৫টি ইউনিয়ন এবং দুটি পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এই নির্বাচনী এলাকায় অবস্থিত সব ব্যাংক বন্ধ থাকবে। গতকাল বুধবার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন থেকে এ-সংক্রান্ত একটি নির্দেশনা দেশের সব ব্যাংকে পাঠানো হয়েছে। নির্দেশনায় বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী আগামী রবিবার (২৮ এপ্রিল)...
শপথ নিলেন আপিল বিভাগে নতুন তিন বিচারপতি
ঢাকা প্রেস; ২৪ এপ্রিল: বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নতুন তিনজন বিচারপতি নিয়োগ পেয়েছেন। বুধবার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন হাইকোর্ট বিভাগের কর্মরত তিনজন বিচারপতিকে আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দেন। নবনিযুক্ত বিচারপতিরা হলেন: বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ: ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন...
নতুন শিক্ষাক্রমে এসএসসি পরীক্ষার সময়কাল ৫ ঘণ্টা, লিখিত ৫০ শতাংশ
নতুন শিক্ষাক্রম অনুযায়ী, ২০২৬ সালে এসএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার নাম "মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি)" হিসেবেই অপরিবর্তিত থাকবে। তবে, মূল্যায়ন পদ্ধতিতে ব্যাপক পরিবর্তন আসছে। দুই ধাপে অনুষ্ঠিত হবে পরীক্ষা। প্রথম ধাপে কার্যক্রমভিত্তিক পরীক্ষায় অংশ নেবে পরীক্ষার্থীরা। সেখানে তারা নির্দিষ্ট বিষয়ের উপর হাতে-কলমে কাজ করে শিক্ষার্...
আপিল বিভাগে তিন বিচারপতির শপথ
ঢাকা প্রেস ২৫ এপ্রিল, ২০২৪: হাইকোর্ট বিভাগের তিনজন বিচারপতিকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান নবনিযুক্তদের শপথ ग्रহণ করাবেন। নিয়োগপ্রাপ্ত বিচারপতিরা হলেন: বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ: তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইনে...
পেট্রোবাংলার নতুন ২২ হাজার ৮২২ কোটি টাকার পরিকল্পনা
পেট্রোবাংলা আগামী চার বছরে স্থলভাগে তেল-গ্যাস অনুসন্ধানে ২২ হাজার ৮২২ কোটি টাকা খরচ করবে। এর মধ্যে ১০০ টি নতুন কূপ খননের জন্য ১৯ হাজার ৫০ কোটি টাকা ব্যয় করা হবে। এই কূপগুলো থেকে ৪৮.৫ কোটি ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করা সম্ভব হবে। ৩ হাজার ৭৭২ কোটি টাকা ব্যয় করে টুডি ও থ্রিডি সাইসমিক সার্ভে (ভূকম্পন জরিপ) করা হবে। ২০৩০ সালে দেশের দৈনিক গ্যাসের...
২৩ এপ্রিলকে চলচ্চিত্রের কালো দিবস হিসেবে ঘোষণা
গতকাল বুধবার (২৪ এপ্রিল) বিএফডিসিতে সাংবাদিকদের ওপর সংঘবদ্ধ হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনসহ বিনোদন সাংবাদিকরা। এ সময় ২৩ এপ্রিলকে চলচ্চিত্রের কালো দিবস হিসেবে ঘোষণা দেন তারা। এদিকে, রাতে সাংবাদিক ও শিল্পী সমিতি মিলে গঠিত তদন্ত কমিটির সিদ্ধান্তে শিল্পী সমিতি সাংবাদিকদের পাঁচ দফা দাবির চারটি...
বৈশাখের তীব্র তাপদাহে করনীয়
বৈশাখের শুরু থেকেই তীব্র খরতাপে কাঁপছে সারাদেশ। তাপমাত্রা ৩৮ থেকে ৪২ ডিগ্রির মাঝে ওঠানামা করছে। সারাদেশ জুড়ে প্রচন্ড তাপদাহ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে প্রখর সূর্যের খরতাপের তীব্রতা অসহনীয় পর্যায়ে চলে যাচ্ছে। জনজীবনে অবর্ণনীয় দুর্ভোগ নেমে এসেছে। বিপর্যস্ত হয়ে পড়েছে প্রাত্যহিক কর্মকান্ড। অফিস আদালত, স্কুল কলেজ, হাসপাতাল, নির্মাণ কাজ সবকিছুই চরমভাবে বিঘ্...
মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠাল বিজিবি
মিয়ানমারের চলমান অভ্যন্তরীণ সংঘাতের কারণে বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) সদস্যসহ মোট ২৮৮ জনকে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার ভোর ৬টার দিকে: কক্সবাজারের বিআইডব্লিউটিএ ঘাট থেকে ১১ টি বাসে করে তাদের মিয়ানমারের সীমান্তে নিয়ে যাওয়া হয়। সকাল সাড়ে ৬টা: বিআইডব্লিউটিএ জেটি ঘাট থেকে একটি জা...
বিশ্বব্যাপী সব যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
বিশ্বব্যাপী সব যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যুদ্ধ কখনো কোনো সমাধান দিতে পারে না। এটা অবিলম্বে বন্ধ হওয়া উচিত। বৃহস্পতিবার থাইল্যান্ডে ইউএনএসক্যাপ সম্মেলনে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ফিলিস্তিনে গণহত্যা চলছে। এতে আক্রান্ত হচ্ছে নারী ও শিশু। তিনি বলেন, যুদ্ধের ভয়াবহতা আমি জানি। বাংলাদেশ কোনো যুদ্...
সিদ্ধান্ত বদলে বার্সালোনাতেই থাকছেন জাভি
বছরের শুরুতে বার্সেলোনা ছেড়ে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন জাভি হার্নান্দেজ। তিন মাসের মধ্যেই সিদ্ধান্ত বদলে ২০২৫ সালের জুন পর্যন্ত ক্লাবে থাকার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদের কাছে হারের পর ক্লাব প্রেসিডেন্টের সাথে জরুরি বৈঠকের পর এই সিদ্ধান্ত। ক্লাব সভাপতি হুয়ান লাপোর্তা ও স্পোর্টিং ডিরেক্টর ডেকোর সাথে আলোচনার পর সিদ্ধান্ত নে...
ভারতীয় উপমহাদেশে হাদিসের পাঠদান শুরু হয়েছিল যার মাধ্যমে
ভারতীয় উপমহাদেশে হাদিসের পাঠদান শুরু হয়েছিল শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভি (রহ.)-এর মাধ্যমে। তিনি হেজাজ গমন করেন এবং আরবের কয়েকজন শিক্ষকের কাছে হাদিস পড়েন, হাদিসের সনদ অর্জন করেন। ভারতবর্ষে ফিরে তিনি হাদিসের পাঠদান শুরু করেন। আমাদের জানা মতে, ভারতীয় উপমহাদেশে তাঁর আগে কেউ ‘সিহাহ সিত্তাহ’ তথা হাদিসের বিশুদ্ধতম ছয় কিতাবের পাঠদান করেননি। তাঁর মাধ্য...
এসএসসিতে লিখিত পরীক্ষা থাকবে ৫০%, নতুন কারিকুলামে বড় পরিবর্তন!
নতুন কারিকুলামে আসছে বড় পরিবর্তন! ২০২৬ সালে প্রথমবারের মতো নতুন কারিকুলামে এসএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হবে। শিক্ষা মন্ত্রণালয় গঠিত উচ্চপর্যায়ের একটি কমিটি এ পরীক্ষার নাম 'মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি)' রাখার এবং মূল্যায়ন পদ্ধতিতে বড় পরিবর্তন আনার সুপারিশ করেছে। মূল পরিবর্তনগুল...
কাপ্তাই সড়কে চুয়েটের ২ শিক্ষার্থী নিহতের ঘটনায় সড়ক অবরুদ্ধ ও ৯ দফা দাবী
চট্টগ্রাম-কাপ্তাই সড়কে দুর্ঘটনায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ২ ছাত্র নিহত হওয়ার জেরে মঙ্গলবার (২৩ এপ্রিল) সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচী শুরু করেছেন চুয়েট শিক্ষার্থীরা। এদিন সকাল ৯টা থেকে চুয়েট ক্যাম্পাসের প্রধান গেইটের সামনের কাপ্তাই সড়কে গাছ ফেলেদিয়ে টায়ারে আগুন দিয়ে অবরোধ করেন শিক্ষার্থীরা। বিক্ষোভের কারণে কাপ্তাই সড়কে...
বিরোধীরা রাজপথের কর্মসূচিতে ফিরতে চায়
দ্বাদশ জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ও সরকার পতনের এক দফার আন্দোলনে বিএনপি ব্যর্থ হওয়ায় আওয়ামী লীগ টানা চতুর্থ দফায় সরকার গঠন করেছে। তবে এত মামলা, গ্রেপ্তার, চাপ ও প্রলোভনের পরও দল ভাঙেনি এবং মানুষ ভোটে সেভাবে সাড়া দেয়নি; এটাকে সফলতা হিসেবে দেখছেন দলটির অনেকে। টানা ১৭ বছর ক্ষমতার বাইরে রয়েছে বিএনপি। এর মধ্যে এক যুগেরও বেশি সময়...
মেহজাবীন ও সিয়ামের রহস্যময় পোস্টের আসল কারণ
গত সোমবার (২২ এপ্রিল) সোশ্যাল মিডিয়ায় মেহজাবীন চৌধুরী ও সিয়াম আহমেদের পরস্পরবিরোধী পোস্ট ভক্তদের মনে দ্বিধা তৈরি করেছিল। অনেকেই তাদের বন্ধুত্বের ভাঙন বলে মনে করেছিলেন। কিন্তু আজ বুধবার (২৪ এপ্রিল) দুপুরে মেহজাবীন ফেসবুকে সব রহস্য উন্মোচন করেন। তিনি জানান, তাদের পোস্টগুলো ছিল একটি তেল প্রস্তুতকারী প্রতিষ্ঠানের ক্যাম্পেইনের অংশ। মেহজাবীন লেখেন,...






























