সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৭:৫৭:৫০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

মেহজাবীন ও সিয়ামের রহস্যময় পোস্টের আসল কারণ

মেহজাবীন ও সিয়ামের রহস্যময় পোস্টের আসল কারণ

গত সোমবার (২২ এপ্রিল) সোশ্যাল মিডিয়ায় মেহজাবীন চৌধুরী ও সিয়াম আহমেদের পরস্পরবিরোধী পোস্ট ভক্তদের মনে দ্বিধা তৈরি করেছিল। অনেকেই তাদের বন্ধুত্বের ভাঙন বলে মনে করেছিলেন।

 

কিন্তু আজ বুধবার (২৪ এপ্রিল) দুপুরে মেহজাবীন ফেসবুকে সব রহস্য উন্মোচন করেন। তিনি জানান, তাদের পোস্টগুলো ছিল একটি তেল প্রস্তুতকারী প্রতিষ্ঠানের ক্যাম্পেইনের অংশ। মেহজাবীন লেখেন, "সিয়াম আর আমার পাল্টাপাল্টি পোস্ট নিয়ে তো অনেক কথাই হচ্ছে। কিন্তু, আসলে সিয়াম আর আমার বন্ধুত্ব সবসময়ই বেশ ভালো।"

 

তিনি আরও বলেন, "বন্ধুত্ব যত ভালোই হোক না কেন, সব সম্পর্কেই কিছু মান-অভিমান, কিছু ছোট অভিযোগ-অনুযোগ থাকে। আনন্দের আর অভিমানের মুহূর্ত মিলেই তো একটা সম্পর্ক সুন্দর হয়।"

 

মেহজাবীন মনে করেন, মসৃণ সম্পর্কে কিছু খুনসুটি-অভিমান থাকা প্রয়োজন। কারণ, "অভিমানের মুহূর্তগুলোতেই কিন্তু আমরা প্রিয়জনদের সবথেকে বেশি মিস করি আর উপলব্ধি করি তারা আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ। এই সময়গুলোতেই আমাদের মধ্যে একটু-আকটু খুনসুটি হয়ে থাকে।"