সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৭:৫৯:৩৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

আরেফিনের নতুন ছবিতে অভিনয় করবেন পাওলি দাম

আরেফিনের নতুন ছবিতে অভিনয় করবেন পাওলি দাম

ঢাকা প্রেস : নির্মাতা ফাখরুল আরেফীন খানের নতুন ছবি "নীল জোছনা"-য় অভিনয় করবেন জনপ্রিয় অভিনেত্রী পাওলি দাম। এটি আরেফিনের চতুর্থ ছবি, যা নির্মিত হচ্ছে মোশতাক আহমেদের প্যারাসাইকোলজি বিষয়ক উপন্যাস "নীল জোছনার জীবন" অবলম্বনে।

এই ছবিতে পাওলি অভিনয় করবেন প্রধান নারী চরিত্র লায়লার ভূমিকায়। তার বিপরীতে অভিনয় করবেন একজন বাংলাদেশী অভিনেতা, যার নাম এখনো চূড়ান্ত হয়নি।

গত বুধবার কলকাতার ডিকালগ ম্যানেজমেন্ট সেন্টারে পাওলির সাথে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর করেন নির্মাতা ফাখরুল আরেফীন খান।

কলকাতা থেকে মুঠোফোনে পাওলি বলেছেন, "গত বছর নির্মাতা ফাখরুল আরেফীন খান আমার সাথে এই সিনেমা নিয়ে যোগাযোগ করেছিলেন। প্রথমে তার কাছ থেকে গল্পটি শুনেছিলাম। পরে যখন বইটি পড়লাম, তখন খুব ভালো লাগলো। বলা যায় এই সিনেমার সাথে সেদিন থেকেই জড়িয়ে আছি।"

"প্যারালাল ইউনিভার্স নিয়ে বাংলায় কাজ হয়নি বললেই চলে। হলিউডে কিছু কাজ হয়েছে।" - যোগ করেছেন তিনি।

নির্মাতা ফাখরুল আরেফীন খান বলেছেন, "নীল জোছনা" সিনেমার কাজ শুরু করেছিলাম প্রায় ৬ বছর আগে। প্যারাসাইকোলজি নিয়ে আমার ধারণা এর আগে বাংলাদেশে কোনো কাজ হয়নি। আর সে কারণেই যখন আমি মোশতাক আহমেদের উপন্যাসটি পড়ি, তখনই চিন্তা করি সিনেমা বানানোর।"

"নীল জোছনা" সিনেমার দৃশ্যধারণ শুরু হবে আগামী মাসের শেষদিকে। একটানা চলবে জুলাই মাসের শেষ সপ্তাহ পর্যন্ত।