আগামী রবিবার (২৮ এপ্রিল) দেশের ২৫টি ইউনিয়ন এবং দুটি পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এই নির্বাচনী এলাকায় অবস্থিত সব ব্যাংক বন্ধ থাকবে। গতকাল বুধবার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন থেকে এ-সংক্রান্ত একটি নির্দেশনা দেশের সব ব্যাংকে পাঠানো হয়েছে।
নির্দেশনায় বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী আগামী রবিবার (২৮ এপ্রিল) দেশের ১৯টি ইউনিয়নের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। একই দিনে আরও ছয়টি ইউনিয়নে উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এছাড়া নীলফামারী জেলার জলঢাকা পৌরসভা ও রাজশাহী জেলার কাটাখালী পৌরসভার মেয়রের শূন্যপদের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এজন্য নির্বাচনের দিন এসব এলাকায় অবস্থিত সব তপসিলি ব্যাংকের আঞ্চলিক কার্যালয়সহ সব শাখা ও উপশাখা বন্ধ থাকবে।
ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচনের তালিকা







