মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০২:৩২:৫৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

গাজার কেন্দ্রে ও উত্তরাঞ্চলে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী

গাজার কেন্দ্রে ও উত্তরাঞ্চলে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী

ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস নিয়ন্ত্রিত গাজার কেন্দ্রে ও উত্তরাঞ্চলে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। এতে অন্তত ১১ ফিলিস্তিনি নিহত হয়েছে। স্থানীয় সময় শনিবার ভোরে এই হামলা চালানো হয়েছে বলে ওয়াফা নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে। 

 

ওয়াফার বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, ইসরায়েলি বাহিনী কেন্দ্রীয় গাজার পাশের মাগাজি ও নুসিরাত শরণার্থী শিবিরে একটি বাড়ি এবং ইউএনআরডব্লিউএ'র গুদামে বোমা হামলা চালিয়েছে। এতে অন্তত নয়জন নিহত হয়েছে। এ ছাড়া গাজার উত্তরাঞ্চলে গাজা সিটিতে আরেক বাড়িতে বোমাবর্ষণ চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে নিহত হয়েছে দুইজন।

 

বিভিন্ন মেডিক্যাল সূত্র আল জাজিরাকে বলেছে, ইসরায়েলের হামলায় শুক্রবার ভোর থেকে এখন পর্যন্ত অন্তত ২৭ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে দুইজন ফিলিস্তিন সাংবাদিকও আছেন। অন্যদিকে অধিকৃত পশ্চিম তীরের জেনিনে ইসরায়েলের অভিযানে পর সেখানে নিহতের সংখ্যা বেড়ে সাতজনে দাঁড়িয়েছে। গত বছরের অক্টোবর থেকে গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ চলছে। যুদ্ধে এখন পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা ৩৮ হাজার ছাড়িয়েছে। আহত হয়েছে অন্তত ৯০ হাজার।