সোমবার, ২ নভেম্বর, ২০২৬ এ ০৫:৩৪:২১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

বন্যায় পানিবন্দি হাজারও শিক্ষাপ্রতিষ্ঠান, দুশ্চিন্তায় অভিভাবকরা:

বন্যায় পানিবন্দি হাজারও শিক্ষাপ্রতিষ্ঠান, দুশ্চিন্তায় অভিভাবকরা:

ঢাকা প্রেস নিউজ



বন্যার কবলে পড়েছে দেশের ১০ জেলার মানুষ। বন্যার পানিতে পানিবন্দি হয়েছে হাজার হাজার শিক্ষা প্রতিষ্ঠান। ফলে শিক্ষার্থীদের পাঠদান বন্ধ রয়েছে। এতে দুশ্চিন্তায় পড়েছেন শিক্ষার্থীদের অভিভাবকরা।

 

কোন কোন জেলায় কত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ: সুনামগঞ্জ: ৫৩৮টি, মৌলভীবাজার: ৯৭টি, গাইবান্ধা: ৬৬টি, হবিগঞ্জ: ৫০টি, বগুড়া: ৪৮টি, টাঙ্গাইল: (সংখ্যা নির্ধারিত নয়), কুড়িগ্রাম: ২০০টিরও বেশি।
 

বর্তমান বন্যা পরিস্থিতি:

উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হচ্ছে। তবে আগামী দুই দিন উত্তরের তিস্তা, ধরলা, দুধকুমার এবং উত্তর-পশ্চিমের ব্রহ্মপুত্র-যমুনা-সংলগ্ন নিম্নাঞ্চলে ঝুঁকি বেশি থাকবে। সিলেটে বৃষ্টিপাত কিছুটা কমেছে, তবে এখনও ১০১টি ইউনিয়ন বন্যাকবলিত। টাঙ্গাইলে যমুনা ও ঝিনাই নদীর পানি বিপৎসীমার উপরে।কুড়িগ্রামে বন্যার পানিতে দুই শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ।
 

 

আগামী কয়েক দিন আরও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফলে বন্যার পরিস্থিতি আরও খারাপ হতে পারে।