সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৯:২৪:২৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

সেমিফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ কানাডা

সেমিফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ কানাডা


যুক্তরাষ্ট্রের টেক্সাসে শনিবার (৬ জুলাই) টাইব্রেকারে ভেনেজুয়েলাকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে কানাডা। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্র হওয়ার পর খেলা গড়িয়েছে টাইব্রেকারে। সেখানে ভেনেজুয়েলাকে ৩-৪ ব্যবধানে হারিয়েছে কানাডা।

 সেমিফাইনালে তাদের মোকাবিলা করতে হবে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার। 

সেমিফাইনালের প্রতিপক্ষ আর্জেন্টিনার বিপক্ষে গ্রুপ পর্বেও একবার খেলেছে কানাডা। সে ম্যাচে ভালো খেললেও ২-০ গোলে হারতে হয়েছে তাদের। তবে ওই ম্যাচের অভিজ্ঞতা সেমিতে বেশ কাজে আসবে কানাডার। শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে দলের পরিকল্পনা সাজাতে সুবিধা হবে দলের টিম ম্যানেজমেন্টের।

 
টুর্নামেন্টে এখন পর্যন্ত মোট ৪টি ম্যাচ খেলেছে কানাডা। সেই চার ম্যাচে দুটিতে জয় এবং একটিতে হারের স্বাদ পেয়েছে দলটি। একটি ম্যাচ হয়েছে ড্র। দলে আছে আলফানসো ডেভিস, জনাথন ডেভিডের মতো তারকারা। ভেনেজুয়েলার মতো শক্তিশালী দলকে হারিয়ে তাদের আত্মবিশ্বাস বেড়েছে আরও। তাই কানাডার বিপক্ষে লড়াইটা কঠিন হতে পারে আর্জেন্টিনার জন্য।
 
গ্রুপ পর্বের ৩ ম্যাচে উড়ন্ত জয় পাওয়া আর্জেন্টিনার শুরুটা হয়েছিল চ্যাম্পিয়নের মতোই। তবে ইকুয়েডরের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের ম্যাচটা তেমন ভালো যায়নি ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। অগোছালো খেলা আর সুযোগ মিসের কারণে শেষমেশ টাইব্রেকারে গিয়ে জিততে হয়েছে তাদের।

 
ইকুয়েডর ম্যাচের ভুলগুলো শুধরে কানাডার বিপক্ষে নিজেদের সেরাটা দিতে প্রস্তুত আর্জেন্টিনা। দলের মধ্যে কোনো ইনজুরি শঙ্কা নেই। সেরা তারকা মেসিও আছেন চোটমুক্ত। তাই সেমিফাইনালে তাকে পাওয়া যাবে বলে আশা করা যাচ্ছে। আগামী ১০ জুলাই সেমির লড়াইয়ে মাঠে নামবে আর্জেন্টিনা এবং কানাডা।